editor
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
সিলেটের নবাব রোডস্থ আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ মইন উদ্দিন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের ভাইস প্রিন্সিপাল ফয়সাল আহমেদ এবং মর্নিং শিফট প্রধান লতিফা আক্তার শিমু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মানিক হুসেন, সোহাগ আহমেদ, সাবিনা বেগম, ইয়াছমিন বেগম, তালেব হুসেন, আকরামিন আহমেদ, তিলোত্তমা চৌধুরী এবং খাদিজা জান্নাত। এছাড়াও স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী এবং বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতার শেষে বিভিন্ন ইভেন্টে বিজয় অর্জনকারী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে স্কুলের সার্বিক উন্নতির জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
2 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
8 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
6 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
4 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
6 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
2 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
6 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত