editor
প্রকাশিত: 3:49 PM, December 6, 2020
অনলাইন ডেস্ক:
কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বছরের শুরুর দিকে সংক্রমণ ধরা পড়া দেশটিতে এরই মধ্যে মৃত্যুর মাইলফলক ৫০ হাজার ছাড়িয়ে গেছে। খবর ওয়ার্ল্ডওমিটারসের। দেশটিতে একদিনে আরও ৩২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে শনিবার মৃত্যুর সংখ্যা এই মাইলফলক পার হয়। করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোভিড ১৯-এ ইরানে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ লাখ ২৮ হাজার ৯৮৬ জন। মৃত্যু হয়েছে ৫০ হাজার ১৬ জনের। আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৭ লাখ ১৯ হাজার ৭০৮ জন।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে জানিয়েছেন, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত নতুন করে ১২ হাজার ১৮১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত ইরান। দেশটিতে এখন সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। তবে দুই সপ্তাহের আংশিক লকডাউনের পর সংক্রমণের হার কমছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যার ওপর ভিত্তি করে দেশটির কর্মকর্তারা বিভিন্ন এলাকাকে রঙের ভিত্তিতে আলাদা করেছেন। যেসব শহর ও এলাকা তুলনামূলক নিরাপদ সেগুলোকে চিহ্নিত করা হয়েছে ‘সাদা’ রঙে, আর যেসব শহরে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি সেগুলোকে দেয়া হয়েছে ‘লাল’ রঙ।ইরানের ৩২ প্রদেশের রাজধানীর মথ্যে ২৫টিই এখন সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ‘লাল’ চিহ্নিত এলাকার মধ্যে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছিল আলজাজিরা। ২১ নভেম্বর থেকে এসব শহরে দুই সপ্তাহের আংশিক লকডাউন জারি করা আছে। রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে সংক্রমণের হার হ্রাস পাওয়ায় ঝুঁকির মাত্রা রেড অ্যালার্ট থেকে অরেঞ্জে নামিয়ে আনা হয়েছে।
S/H-(Ripa-5)
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও