editor
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৪ সেপ্টেম্বর বৈঠকে বসবেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
ওই দিন দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা হবে।
ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য অপেক্ষায় ছিলেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এইচএসসির নতুন সূচি প্রকাশের লক্ষ্য ছিল তাদের। কিন্তু কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। যেমন করেই হোক না কেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিতেই হবে।
আগামী বৃহস্পতিবারের বৈঠকে এইচএসসি পরীক্ষার দিন-তারিখ চূড়ান্ত করে সূচিও ঠিক করার কথা রয়েছে। যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হোক না কেন অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ এবং কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।
1 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
7 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
8 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
2 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
3 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
8 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
5 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী