editor
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
নিজের জীবন বাজি রেখে সব সময় শত্রুপক্ষের মোকাবিলা করতে হয় তাদের। যে কোনও মুহূর্তে মৃত্যু যেন ওঁত পেতে থাকে। তাই সেনা জওয়ানদের কথা ভেবেই তাদের নিরাপত্তায় আরও জোর দিতে চাইছে কেন্দ্র। নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করে থাকে ভারতের সেনাবাহিনী। এবার ভারতীয় সেনার সুরক্ষাতেই নতুন বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবস্থা করছে দেশটির সরকার। এই অভিনব জ্যাকেটগুলি তৈরি করছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার। নতুন এই জ্যাকেটের নাম ‘ভাবা কবচ’।
হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম মিধানিতে তৈরি করা হচ্ছে এই নতুন ধরনের জ্যাকেট। দ্য টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াও সেনা বাহিনীর নিরাপত্তায় বুলেট প্রুফ যানও তৈরি করা হচ্ছে। সেইসঙ্গেই তৈরি করা হয়েছে বিশেষ ধরনের তাঁবু। ডিসেম্বর মাসে লাদাখের মতো একাধিক জায়গায় তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যায়। সেখানে বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে, তার মধ্য একসঙ্গে ৮ থেকে১০ জন সেনা থাকতে পারবেন৷
এছাড়াও শত্রু পক্ষকে হারানোর পাশাপাশি সেনাদের দেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা। শীতে ব্যবহৃত সরঞ্জাম এবং তাপ নিয়ন্ত্রক নানা বস্তু তুলে দেওয়া হচ্ছে সেনার হাতে। সঙ্গে থাকছে অত্যাধুনিক সরঞ্জাম। যেমন ফাইবার প্লাস্টিকের ইগলু, তাঁবু এবং বিশেষ তুষার বুটের জন্য সেনার তরফেই আবেদন করা হয়েছিল। প্রবল শীতে ভারতীয় সেনার লড়াই করতে যাতে সমস্যা না হয়, সেই কারণেই তৈরি করা হয়েছে ও হচ্ছে এইসব অত্যাধুনিক সরঞ্জাম। আর সেই নতুন জিনিসগুলোর মধ্যেই নতুন সংযোজন ‘ভাবা কবচ’ জ্যাকেট, জানা গিয়েছে AK-47 রাইফেলের গুলিও এই জ্যাকেট ভেদ করে ঢুকতে পারবে না।
ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে কয়েকশো নতুন জ্যাকেট সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। মিধানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় ঝা জানিয়েছেন, বেশি সংখ্যায় জ্যাকেট উৎপাদনের প্রযুক্তি তাদের হাতে রয়েছে। এছাড়াও তৈরি হচ্ছে বুলেট প্রুফ যান, যার মাধ্যমে গাড়ির চাকায় গুলি লাগলেও সেটি অন্তত ১০০ কিলোমিটার রাস্তা অনায়াসে অতিক্রম করে যাবে।
2 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
8 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
2 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
8 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
3 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
4 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
4 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী