editor
প্রকাশিত: 9:59 AM, September 17, 2020
ডেস্ক রিপোর্ট:
কমিটি গঠনে আবারও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা এখনো পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়নি তাদের আগামী সাত দিনের মধ্যে জমা দিতেই হবে। যারা এখনো উপকমিটি জমা দেয়নি তাদেরও এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে পরামর্শ করে কমিটি জমা দিতে হবে।
গণভবনে সভাপতিমণ্ডলীর সভা শেষে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বুধবার দুপুরে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তৃণমূল পর্যন্ত দলকে পূর্ণগঠন করার লক্ষ্যে যে সকল জেলা ও মহানগরে সম্মেলন হয়নি তাদের কমিটি গঠন করতে হবে। তবে তার আগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলনের কাজ শেষ করতে হবে।
এর আগে যে সব উপজেলা, জেলা, মহানগর এবং সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও সবাই দেননি।
দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ৮টি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও সভাপতিমণ্ডলীর সদস্যরা এসব কমিটি গঠনে দায়িত্বে থাকবেন। বিভিন্ন বিভাগীয় কমিটিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন পর্যায়ের উপকমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের এবং দুঃসময়ে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করছেন, তাদের মূল্যায়ন করতে হবে। কমিটি করার সময় কোনোভাবেই স্বজনপ্রীতি দেখানো যাবে না।
নির্বাচন কমিশন ঘোষিত ৬১টি ইউনিয়ন,৩টি জেলা পরিষদ এবং ৯টি উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে আগ্রহী তাদের এ মাসের ২০ সেপ্টেম্বরের মধ্যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে বলে জানান ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারেরও আহ্বান জানান তিনি।
আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিল, দোয়া এবং সীমিত আকারে সব পর্যায়ে আলোচনার মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানান তিনি।
fahad/s s
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির