editor

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

1

নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা, চৌহাট্টা শাখা এবং কুমারপাড়া শাখা যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে এনসিসি ব্যাংক পিএলসি-এর কুমারপাড়া শাখায় এই কর্মশালার আয়োজন করা হয়।

সুমন্ত গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি-এর সিলেটের আঞ্চলিক প্রধান বিমান কান্তি ঘোষ।

8

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌহাট্টা শাখার ব্যবস্থাপক মো: মুজিবুল ইসলাম এবং কুমারপাড়া শাখার ব্যবস্থাপক মো: জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক মূলধারায় নারীদের সম্পৃক্ততা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিনিয়োগে উৎসাহিত করতে এ ধরণের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। যেকোনো ব্যবসায়িক ক্ষেত্রে টেকসই সফলতা অর্জনে সঠিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এনসিসি ব্যাংকের পক্ষ থেকে এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় এনসিসি ব্যাংকের লোন কর্মকর্তা শাহ্ মিসবাউজ্জামান গ্রিন ফাইন্যান্সের বিভিন্ন দিক, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা এবং সামগ্রিক ব্যাংকিং সহায়তা সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন তুলে ধরেন।

4

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকিংয়ের সৈয়দা ফারজীনা জর্বরীন, মো: আরিফ উদ্দিন চৌধুরী, খোরশেদা আক্তার, আতিকুজ্জামান মোল্লা ও নাজিয়া তাসনিম প্রমুখ।

6

পরে নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে নিজস্ব অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অপর্ণা সেন রায়, খুরশেদা আক্তার ও সুইটি সূত্রধর প্রমুখ। বক্তব্যে তাঁরা নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে এই চমৎকার ও তথ্যবহুল আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং নারীদের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করতে ভবিষ্যতে এই ধরণের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, বিপণন, ব্যবসায়ের সম্প্রসারণ এবং আধুনিক পরিবেশবান্ধব অর্থায়ন (গ্রিন ফাইন্যান্স) সম্পর্কে বাস্তবমুখী ও বিশদ ধারণা প্রদান করা হয়।

2

প্রশিক্ষণ পর্ব শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সফল নারী উদ্যোক্তাদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। কর্মশালায় সিলেট শহরের শতাধিক সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

4 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

6 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

8 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

4 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

7 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে

1
7