editor
প্রকাশিত: 10:18 AM, September 26, 2020
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডে এবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে যাচ্ছে। আগামী নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দেশটির ক্রিকেট বোর্ড বলছে, ‘এই গ্রীষ্মে ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের জন্য সরকারের অনুমতি পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। নভেম্বর থেকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনই প্রধান লক্ষ্য।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টুয়েন্টি খেলার পরিকল্পনা করছে এনজেডসি। এই সিরিজগুলো আইসিসির ফিউচার ট্যুরের অংশ। তবে করোনার কারণে সফরকারী দলগুলোকে নিউজিল্যান্ড সরকারের সকল স্বাস্থ্যবিধি মানতে হবে। নিউজিল্যান্ডে পা দিয়েই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং দলের সবাইকে নিয়মনুযায়ী করোনা পরীক্ষা দিতে হবে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানের বিপক্ষেই নয়, বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও আয়োজন করতে আশাবাদী নিউজিল্যান্ড ক্রিকেট। করোনার কারণে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজ পিছিয়ে গিয়েছিল। এদিকে শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চিতায় তৈরি হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ঝুলে আছে।
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
5 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,