admin

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

এবার রাশিয়ার করোনা টিকাও ৯৫ শতাংশ কার্যকর

এবার রাশিয়ার করোনা টিকাও ৯৫ শতাংশ কার্যকর

6

অনলাইন ডেস্ক

সম্প্রতি ফাইজার-বায়োএনটেক, মডার্না ইনকরপোরেশন ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা তাদের টিকা নিয়ে আশার বানী শোনানোর পর এবার রাশিয়ার তৈরি করোনা টিকা ‘স্পুতনিক-৫’ ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

6

আজ মঙ্গলবার স্পুতনিক-৫ টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি নিশ্চিত করেছে। প্রথম দফার তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছিল, এই টিকার কার্যকারিতা ৯১ দশমিক ৪ শতাংশ।

7

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্পুতনিক-৫ নামের করোনা টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। রুশ টিকা প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে স্পুতনিক-৫-এর প্রতি ডোজ ১০ ডলারের কম মূল্যে পাওয়া যাবে। করোনা ঠেকাতে এই টিকার দুটি ডোজ নেওয়ার নিয়ম। রাশিয়া বলছে, নিজেদের জনগণের জন্য এই টিকা বিনা মূল্যে সরবরাহ করা হবে।

টিকাটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ সেন্টার, রাশিয়া ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ৯৫ শতাংশ কার্যকারিতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টিকার প্রথম ডোজ দেওয়ার ৪২ দিন পর পাওয়া প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি নির্ধারিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রথম দফায় একটি ডোজ দেওয়ার ২৮ দিন পর টিকাটির কার্যকারিতা ছিল ৯১ দশমিক ৪ শতাংশ। ওই ক্ষেত্রে ৩৯ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছিল। ৪২ দিন পর টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের পর এর কার্যকারিতা পাওয়া গেছে ৯৫ শতাংশ। তবে এই ধাপে কতজনের ওপর টিকা প্রয়োগ করা হয়েছিল, সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি।

3

গামালেয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ বিবৃতিতে বলেন, টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার এক সপ্তাহ পর দ্বিতীয় বিশ্লেষণের উপাত্ত সংগ্রহ করা হয়। এর অর্থ হলো, তাদের দেহ দুটি ডোজের ক্ষেত্রেই আংশিকভাবে সাড়া দিয়েছে। তিনি আরও জানিয়েছেন যে টিকাটির কার্যকারিতা ভবিষ্যতে আরও বাড়তে পারে।

1

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্পুতনিক-৫-এর প্রথম ডোজ দেওয়া হয়েছিল ২২ হাজার স্বেচ্ছাসেবীকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল ১৯ হাজার জনকে। রাশিয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, বেলারুশ ও অন্যান্য দেশের মানুষের ওপর স্পুতনিক-৫-এর পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কোভিডে মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনতে ও ছড়িয়ে পড়া ঠেকাতে এখন রোগটির টিকা নিয়ে তোড়জোড় চলছে পুরো বিশ্বে। সম্প্রতি ফাইজার-বায়োএনটেক, মডার্না ইনকরপোরেশন ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা তাদের টিকা নিয়ে আশার বাণী শুনিয়েছে। প্রথম দুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পাল্লা দিয়ে জানিয়ে দিয়েছে, তাদের টিকা করোনা ঠেকাতে ৯০ শতাংশের বেশি কার্যকর। তবে কার্যকারিতা ও টিকার দামের হিসাব মাথায় নিলে বিশ্ব এখনো তাকিয়ে আছে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের দিকে।

অক্সফোর্ডও সম্প্রতি জানিয়েছে, তাদের টিকা ডোজভেদে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। আর বয়স্ক রোগীদের দেহে এ টিকার প্রতিক্রিয়া ‘উৎসাহব্যঞ্জক’। বড়দিনের আগেই টিকাটির চূড়ান্ত পরীক্ষার ফলাফল জানা যেতে পারে।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

4 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

8 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

2 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

4 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 বৃহস্পতিবার

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

1 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

1 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
3