editor

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

ওসমানীনগরে আ’ লীগের দুগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর

ওসমানীনগরে আ’ লীগের দুগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর

4
ওসমানীনগর প্রতিনিধি 
সিলেটের ওসমানীনগরের তাজপুর বাজারে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষণিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক আনা মিয়া গ্রুপের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সালমান ও ইকবালসহ কয়েকজন আহত হন। বিষয়টি সালিশে নিস্পত্তির প্রতিশ্রুতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
 এদিকে একই ঘটনার জেরধরে আব্দাল মিয়ার সমর্থকরা মঙ্গলবার সন্ধ্যায় তাজপুর স্কুল রোডস্থ আনা মিয়ার সমর্থক তুরন মিয়ার দোকান ভাংচুর করে। এরপর আনা মিয়ার সমর্থকরা জড়ো হয়ে সৌরভ মার্কেটস্থ আব্দাল মিয়ার ব্যক্তিগত অফিসে ভাংচুর চালায়। এ সময় দু-গ্রুপের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া হলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে তাজপুর বাজার সেক্রেটারী সোহেল মিয়ার নেতৃত্বে ব্যবসায়ীরা তাৎক্ষণিক দোকান বন্ধ করে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে উভয় পক্ষকে ধাওয়া করেন। ধাওয়ার মুখে বিবাদমান দুগ্রুপের কর্মীরা পিছু হটে। এরপর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্যবসায়ীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। আধঘন্টাব্যাপী এসময় মহাসড়কের উভয় পাশে প্রচুর দুরপাল্লার যান আটকা পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাজার সেক্রেটারী সোহেল মিয়া বলেন, প্রায়ই তাজপুর বাজারে একাধিক সংঘর্ষের ঘটনা হচ্ছে। প্রশাসন থেকে তেমন কোন উদ্যোগ চোখে পড়ছে না। মঙ্গলবারের ঘটনায় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার দাবিতে আমরা দোকান বন্ধ করে মহাসড়ক অবরোধ করেছি। প্রশাসন থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তা প্রত্যাহার করা হয়েছে।
 উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। এটা উল্লেখ করার মতো কিছু না।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া বলেন, আমি এলাকায় না থাকায় ঘটনা সম্পর্কে তেমন কিছু জানি না। ঘটনাস্থলে গিয়ে সবকিছু জেনে তারপর মন্তব্য করবো।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাজপুর বাজারের ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন আন্তরিক রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

6 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

2 ওসমানীনগর প্রতিনিধি: 5 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

1 স্টাফ রিপোর্টার: 1 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

4 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
2