admin
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর উপজেলা নূতন জীবন কাস্টার কমিউনিটি সোসাইটি (এনজেসিসিএস) এর
অফিস ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ২ ডিসেম্বর বুধবার
সকাল ১১টায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহযোগিতায় তাজপুরস্থ
কদমতলা মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক কো-অর্ডিনেটার, এসডিএফ সিলেটের সভাপতি মো. শরিফুল আজাদের
সভাপতিত্বে ও সিলেট জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুনের পরিচালনায় প্রধান
অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার, পিপিএম মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন,
ওসমানীনগর একটি আলোকিত জনপদ এখানে অনেক আলোকিত মানুষের জন্ম হয়েছে। তার
মধ্যে পিয়ার হোসেনও একজন আলোকিত মানুষ। এ এলাকাকে পরিবর্তন করতে তিনি
অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তা সব সময়ই অভ্যাহত রাখার জন্য আমি পুলিশ
প্রশাসনের পক্ষ থেকে এসডিএফকে অনুরোধ জানাচ্ছি। অনেক এনজিওদের মধ্যে
প্রার্থক্য রয়েছে এসডিএফ এর। কারণ মানুষের ভবিষ্যৎ গড়ার যে প্রত্যায় নিয়ে
এসডিএফ কাজ শুরু করেছে তা অকল্পনীয়। আমি এসডিএফের উত্তর উত্তর সমৃদ্ধি
কামনা করি। যাতে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে এ সংস্থাটি। আমরা
বঙ্গবন্ধুর সোনার বাংলা দেশ গড়তে চাই উন্নত সমৃদ্ধি দেশ গড়তে চাই। তারই
লক্ষ নিয়ে বর্তমান সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি তিনি
মায়েদের প্রতি উদ্দেশ্য করে বলেন, আপনার সব সময় প্রশাসনকে যে কোনো বিষয়ে
অবগত করতে পারেন। যাতে কোনো মায়েরা নির্যাতনে শিকার না হন সেদিকে লক্ষ
রেখে আপনারা এগিয়ে যাবেন। সব সময় আপনাদের পাশে আমাদের পুলিশ সহযোগিতার
হাত বাড়িয়ে দিবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন গ্যাস ফিল্ডস লিমিটেড
সিলেটের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সিলেট ওসমানীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম,
সিলেট ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, ওসমানী নগর
থানার ওসি শ্যামল বনিক, জেলা ডিবি দক্ষিণের ওসি আশীষ মৈত্র সহ এসডিএফের
গ্রাম্য সভাপতি ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
8 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
6 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
5 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
3 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
2 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
5 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
2 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
3 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত