editor

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

কনের বয়স ৮০, বরের ১০৫; মহা ধুমধামে বিয়ে!

কনের বয়স ৮০, বরের ১০৫; মহা ধুমধামে বিয়ে!

8

জীবনের নিঃসঙ্গতা কাটাতে শতবর্ষী এক বৃদ্ধ ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করেছেন। চ্যাঞ্চল্যকর এই বিয়ে হয়েছে নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে। বিয়েতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করা হয়। পরে নগদ ৬৫০ টাকা পরিশোধিত দেনমোহরে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। শতবর্ষী বৃদ্ধার বিয়েতে গ্রামের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার (২১ অক্টোবর) দিনগত রাতে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। পাত্রের নাম আহাদ আলী মণ্ডল ওরফে আদি (১০৫) ও পাত্রীর নাম আমেলা বেগম (৮০)। তারা একই গ্রামের বাসিন্দা এবং উভয়ের ঘরেই সন্তান রয়েছে। কিন্তু একাকীত্ব জীবন কাটাতেন তারা। এ থেকে উত্তরণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে বেশ ধুমধাম পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়।

8

দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাত্র আহাদের চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার নাতি-নাতনি থাকলেও স্ত্রী না থাকার কারণে বৃদ্ধ বয়সে বেশ একাকিত্বে জীবন কাটাতেন আহাদ। পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

5

অপরদিকে একই গ্রামের আমেলা বেগমের স্বামী মারা যাওয়ার পর সন্তান ও নাতি-নাতনি থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন তিনি। তবে তার সন্তানের সংখ্যা জানা যায়নি। এ অবস্থায় তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। অবশেষে উভয় পরিবারের সম্মতিতে বুধবার রাতে খুব ঘটা করেই তাদের বিয়ে সম্পন্ন হয়। যা এলাকাবাসীকে অনেকটাই কৌতূহলী করে তুলেছেন। ফলে এ বিয়ে দেখতে অনেকেই ভিড় জমান বিয়েবাড়িতে।

চেয়ারম্যান আরো বলেন, এই বিয়েতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করা হয়। তবে বিয়ের সময় উপস্থিত মহারানা বাবদ নগদ ৬৫০ টাকা পরিশোধ করেন শতবর্ষী ওই বৃদ্ধ মানুষটি। উভর পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে তাদের এই বিয়ের আয়োজন করা হয়। উভয়ের ছেলে-মেয়েরা উপস্থিত থেকে এ বিয়ে সম্পন্ন করেন।

বিয়েতে অন্তত শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন এবং বেশ ধুমধাম করেই বিয়ের কাজ সম্পন্ন হয়। এসময় স্থানীয়রা চরম আনন্দে বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন। পরে তারা নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং মিষ্টি বিতরণ করেন।

4

এদিকে শতবর্ষী বয়সী আহাদ ওরফে আদি ও ৮০ বছর বয়সী অমেলা বেগম তাদের দাম্পত্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ভালো সময় কাটে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

5 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

7 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

2 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

3 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

3 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

1 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

1 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ

1
5