editor
প্রকাশিত: 2:36 PM, October 5, 2020
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ স্লোগান বাস্তবায়নে পুলিশ সুপারের নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশ মাদক নির্মূলে মাঠে নেমেছে। কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের মুহিবুর রহমান মুহিব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মুহিব এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশ এর আগে ইয়াবা, গাঁজাসহ একাধিকবার তাকে আটক করেছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ থানা ওসির নির্দেশে এএসআই আয়াস মিয়া, এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে উপজেলার পতনউষার ইউনিয়নের রেললাইন সংলগ্ন উষা দেবী ব্রিজের উপর থেকে শ্রীসূর্য্য গ্রামের মুসা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিব (৩০) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক মুহিবুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত।
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,