editor

প্রকাশিত: 9:24 AM, October 3, 2020

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চিকিৎসাধীন অবসস্থায় ৩ দিন পর মৃত্যু

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চিকিৎসাধীন অবসস্থায় ৩ দিন পর মৃত্যু

1

কমলগঞ্জ প্রতিনিধি:-
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর গত বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কোণাগাঁও গ্রামের রাসেল আহমেদ (২৫)। গত সোমবার (২৮সেপ্টেম্বর) বিকেল ৩টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা ময়না চত্তর এলাকায় একটি সিএনজি অটোর সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে একটি গাছের সাথে আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করে। জানা যায়,নিহত যুবক রাসেল আহমদ-এর গ্রামের বাড়ি জামালপুরে হলেও তার বড় বোন মৌসুমী রেখার স্বামীর বাড়ি কমলগঞ্জের আদমপুরের কোণাগাঁও থাকতো। তার বোন একটি বেকারী টিভি চ্যানেলে কর্মরত থাকলে ও সম্প্রতি সে স্বামীর বাড়ি আদমপুরে এসেছিল। সোমবার বোনের জন্য ট্রেনের টিকেট সংগ্রহ করতে যুবক রাসেল মোটরসাইকেল নিয়ে বের হয়ে আদমপুরে ফিরে যাবার পথে সোমবার বিকেল ৩টায় কমলগঞ্জ উপজেলা চৌমুনী ময়না চত্তর এলাকায় একটি সিএনজি অটোর ধাক্কায় ছিটকে পড়ে সড়কধারের একটি গাছের সাথে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার রাতে ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে নিভিড় পর্যবেক্ষণে রাখা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় যুবক রাসেল মৃত্যুবরণ করেন।
এদিকে স্থানীয় সাংবাদিক ও সমাজ কর্মী হৃদয় ইসলাম বলেন, কমলগঞ্জের বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অদক্ষতা,যত্রতত্র পার্কিং এবং উঠতি বয়সী তরুণ, যুবকদের বেপরোয়াভাবে সিএনজি চালানো আজকাল স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, যার কারণে প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হতে হচ্ছে অনেকেই। গত বছরও কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার সড়কে চলাচলকারী সিএনজি চাপায় কলেজ ছাত্র সুমন মিয়া নিহত হয়েছিল। সেই জায়গায় আবারো অদক্ষ্য সিএনজির চালকের কারণেই প্রাণ গেলো আরেক যুবক রাসেলের।
নিহত যুবকের বড় বোন মৌসুমী রেখা সড়ক দূর্ঘটনায় ছোট ভাই রাসেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন,সে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার সকালে মারা যায়। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ নিয়ে জামালপুরের গ্রামের বাড়ির দিকে রওয়ানা হয়েছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য আরিফুর রহমান বলেন,এ দূর্ঘটার বিষয়টা আমার জানা নেই। লিখিত ও মৌখিক কোন অভিযোগ ও পাইনি।যদি লিখিত কোন অভিযোগ পাই তাহলে পরবর্তিতে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

1 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 ১৮ আগস্ট

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

8 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

8 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

8 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

1 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

3 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
6