editor
প্রকাশিত: 4:20 PM, September 7, 2020
ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু করার মধ্য দিয়ে শ্রীলংকা সফরের আনুষ্ঠানিকতা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছুই দারুণ গতিতে এগুচ্ছিল। ক্রিকেটাররা নিজেদের ফিরে পেতে নিয়মিত ব্যক্তিগত অনুশীলন করছিলেন। ফিটনেসের পাশাপাশি নিজেদের স্কিলগুলোও ঝালিয়ে নিচ্ছিলেন। কিন্তু সাপোর্ট স্টাফে অনাকাঙ্খিত করোনা হানা দেওয়াতে বন্ধ হয়ে যায় অনুশীলন। পরবর্তীতে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে করোনা টেস্টের পরিকল্পনা করে বিসিবি। সেই ধারাবাহিকতায় সোমাবার ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। দুই দিনের এই পরীক্ষার প্রথম দিনে ঢাকার ১৭ জন ক্রিকেটার এবং ৭ জন সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২৪ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা টেস্টের নমুনা দেওয়ার জন্য ক্রিকেটারদের বাইরে যেতে হয়নি বিসিবি মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, আজকে (সোমবার) ২৪ জনের টেস্ট হয়েছে। এখানে সাপোর্টিং স্টাফও আছে। বাকিদের কালকে (আজ) টেস্ট হবে। ২৪ ঘন্টার মধ্যে তারা ফলাফল জেনারেট করবে।
প্রথমবারের মতো করোনা টেস্টের মুখোমুখি হলেন ক্রিকেটাররা। আর প্রথমবার এমন অভিজ্ঞতা অর্জন করা ক্রিকেটারদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি শেয়ার করেছেন। মুশফিকুর রহিম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা টেস্টের নমুনা সংগ্রহের ছবি দিয়ে সবার কাছে দোয়া কামনা করেছেন।
একইভাবে সৌম্য সরকার এবং মাহমুদউল্লাহ রিয়াদও নিজেদের ব্যক্তিগত ফেসবুক পেইজে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। এরমধ্যে সৌম্য ছবি দিয়ে নেগেটিভ ফলের আশা করেছেন। আর রিয়াদ নমুনা সংগ্রহের ভিডিও পোস্ট করেছেন। এদিকে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে ব্যক্তিগত অনুশীলন বন্ধের সূচি আরও দুই দিন বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী করোনা নেগেটিভ আসা ক্রিকেটাররা আগামী বুধবার থেকে পুনরায় ব্যক্তিগত অনুশীলনে ফিরবেন। এর আগে মিরপুরে ক্রিকেটারদের অনুশীলনে সাহায্য করা তিনজন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ ধরা পড়ে। যার কারণে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে তিনদিন অনুশীলন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।
8 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 6 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া
8 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
6 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
5 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট)
8 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে
7 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার