editor

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

করোনা রুখতে সীমান্তে গুলি করে হত্যা, লাশে আগুন

করোনা রুখতে সীমান্তে গুলি করে হত্যা, লাশে আগুন

1

দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার সেনাসদস্যরা। গোয়েন্দা তথ্যের বরাতে এ কথা জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ‘বর্বর কাজ’ হিসেবে বর্ণনা করেছে। করোনাভাইরাস প্রতিরোধে উত্তর কোরিয়ার এই কৌশল বলে মনে করা হচ্ছে।

4

বিবিসির খবরে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি মৎস্য বিভাগে চাকরি করতেন। দুই দেশের সীমান্তে ইয়নিপয়ং দ্বীপ এলাকায় একটি টহল নৌকা থেকে গত সোমবার তিনি নিখোঁজ হন। নৌকায় নিজের জুতা রেখে গিয়েছিলেন। সম্ভবত তিনি পালিয়ে উত্তর কোরিয়ায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। সে দেশের জলসীমায় গিয়ে সেনাসদস্যদের হাতে ধরা পড়েন।

‘নানাবিধ গোয়েন্দা উৎস’ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই ব্যক্তিকে মঙ্গলবার লাইফ জ্যাকেট পরা অবস্থায় ভাসতে দেখে উত্তর কোরিয়ার টহল নৌকা। তাতে থাকা সেনাসদস্যরা মাস্ক পরে দূর থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একজন’ তাঁকে হত্যার নির্দেশ দেন। ওই আদেশ পেয়ে তাঁকে পানিতে থাকা অবস্থাতেই গুলি করে হত্যা করেন সেনাসদস্যরা। এরপর মৃতদেহের ওপরে তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।

2

ঘটনার নিন্দা জানিয়ে দক্ষিণ কোরিয়া বলেছে, এটা অত্যন্ত বর্বর একটা কাজ। উত্তর কোরিয়ার কাছে তারা শক্তভাবে ঘটনার ব্যাখ্যা চায়; জড়িত ব্যক্তিদের শাস্তি দেখতে চায়। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, একজন নিরস্ত্র ব্যক্তিকে এভাবে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার বিষয়টি কোনোভাবেই করতে পারে না উত্তর কোরিয়া। পরিষদের মহাসচিব সুহ-চু-সুক বলেন, এই সামরিক পদক্ষেপ নিশ্চিতভাবেই আন্তর্জাতিক বিধিবিধানের লঙ্ঘন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। অবশ্য, ‘নানাবিধ গোয়েন্দা উৎস’ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের কথা বললেও তারা ঠিক কীভাবে এসব তথ্য পেয়েছে, তা পরিষ্কার করেনি। দুই দেশের মধ্যে হটলাইন গত জুনে কেটে দেওয়া হয়। আর দুই পক্ষের মধ্যে যোগাযোগের স্বার্থে সীমান্তে গড়ে তোলা লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী রেডিও যোগাযোগব্যবস্থায় কান রেখে উত্তর কোরিয়ার ভেতরের খবরাখবর জানতে পারে বলে বার্তা সংস্থা এএফপির ভাষ্য।

2

হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার বিষয়ে উত্তর কোরিয়া কোনো মন্তব্য করেনি। তবে এই পদক্ষেপকে করোনাভাইরাস প্রতিরোধের কৌশল হিসেবেই দেখছেন অনেকে। বিবিসির সিউল প্রতিনিধি লরা বিকার বলেছেন, উত্তর কোরিয়াকে করোনামুক্ত রাখতে যেকোনো কিছু করতে রাজি দেশটির কর্তৃপক্ষ।

7

চীনে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত জানুয়ারিতে দেশটির সঙ্গে থাকা সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। ওই সীমান্তে দেশটি দুই কিলোমিটারজুড়ে ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করেছিল। একটি বিশেষ বাহিনীও গঠন করে তারা। সীমান্ত হয়ে কেউ ঢুকলেই তাঁকে ‘গুলি করে মারা’র নির্দেশ ছিল বাহিনীর কাছে। গত মাসে এসব কথা জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডার রবার্ট আব্রামস।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

4 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

4 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

5 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

4 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

7 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে

1
5