editor

প্রকাশিত: 3:01 PM, October 1, 2026

কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন

কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন

আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের লড়াই ও তোড়জোড় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

এ প্রেক্ষাপটে কানাইঘাট পৌরসভার মেয়র পদে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে রাজপথের লড়াকু সৈনিক মোঃ সালাহউদ্দীনের নাম।

দলীয় সূত্রে জানা যায়, মোঃ সালাহউদ্দীন কানাইঘাট উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা আহবায়ক মরহুম হাজী জমশেদ আজীর সুযোগ্য পুত্র। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য, কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য হিসেবে দীর্ঘদিন দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতির সূচনা থেকেই দলীয় আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে তিনি তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের আস্থাজনিত অবস্থান তৈরি করেছেন।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রাম ও দলীয় সকল কর্মসূচিতে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন মোঃ সালাহউদ্দীন। নানা সময়ে মামলা-হামলা ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি বিএনপির জাতীয় ও স্থানীয় সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। রাজপথের এ লড়াকু ভূমিকার কারণেই কানাইঘাট পৌর এলাকার তরুণ প্রজন্ম ও বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীদের মাঝে তাঁর পৃথক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

কানাইঘাট পৌরসভার সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের প্রত্যাশা—আসন্ন পৌর নির্বাচনে জনগণের সেবায় নিবেদিত, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দীর্ঘদিনের ত্যাগের কথা বিবেচনা করে দলীয় হাইকমান্ড মোঃ সালাহউদ্দীনকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করবে। সালাহউদ্দীনও এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সুসংগঠিত করা এবং কানাইঘাট পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে নিজের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা