editor
প্রকাশিত: 2:11 PM, September 30, 2020
(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:–
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় যাত্রীবেশে চালকের গলা ও শরীরে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক আশরাফুল মৃত্যুর আগে মাটিতে হত্যাকারীদের নাম লিখে গেছেন। এর সূত্র ধরে পুলিশ হাসান, রাজা ও তাদের সহযোগী রুবেলকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের চানখার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অটোরিকশাটি ছিনতাইয়ের সময় আশরাফুল বাধা দিলে দুর্বৃত্তরা তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় আশরাফুল গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় যান। সেখানে স্থানীয়দের সহযোগিতায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসকরা আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, ‘ছুরিকাঘাতের পর আশরাফুল মাটিতে হাসান ও রাজা নামে দুজনের নাম এবং একটি আংশিক মোবাইল নম্বর লিখে রেখে যান। সেই সূত্র ধরে হাসান ও রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাদের দেওয়া তথ্যানুযায়ী রুবেল নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আশরাফুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
ওসি মো. আলমগীর হোসাইন জানান, আশরাফুলের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাঘরা এলাকায়। এ ঘটনায় লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন আশরাফুলের পরিবার।
1 4 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা