editor
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)।
মঙ্গলবার ৯১ বছর বয়সী এ শাসক যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে আলজাজিরা জানিয়েছে।
কয়েকমাস আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন শেখ সাবাহ আল-আহমদ। তখন থেকে তারই বৈমাত্রেয় ভাই ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।
শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
১৯২৯ সালে জন্মগ্রহণ করা শেখ সাবাহকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি হিসেবে বিবেচনা করা হয়।
তিনি ১৯৬৩ থেকে ২০০৩ পর্যন্ত প্রায় ৪০ বছর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
4 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
4 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
5 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
8 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়