editor
প্রকাশিত: 2:50 PM, December 5, 2020
অনলাইন ডেস্ক
কোনো ইস্যুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বই বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, মুজিববর্ষের শেষের দিকে এসে আজকে নানাভাবে বিতর্ক তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে। নানা প্রসঙ্গ টেনে এনে বিতর্ক করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই কোনো ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না, সহ্য করতে পারি না।
অসৎ উদ্দেশ্য নিয়ে নানা প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা হচ্ছে অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সাংবাদিক সমাজের প্রতি অনুরোধ, আপনারা দেশের মানুষকে পথ দেখাবেন। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলনে যেমন সাংবাদিকদের অনন্য ভূমিকা ছিল, ঠিক একইভাবে স্বাধীনতা সংগ্রামেও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল।
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য এবং পরে স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, সমাজকে যারা মধ্যযুগে নিয়ে যেতে চায়, যারা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েমের চেষ্টাকারীদের যারা পৃষ্টপোষকতা করে, তাদের বিরুদ্ধেও আজকে কলম নিয়ে সোচ্চার হওয়ার সময় এসেছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সাংবাদিক সমাজকে অনুরোধ জানাবো, যারা সমাজে হানাহানি তৈরি করতে চায় নানা ইস্যু তৈরি করে, যারা বঙ্গবন্ধুকে অবমাননা করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।’
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস কাউন্সিলের সদস্য আব্দুল মজিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।
S/H- (Sultana -3)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন