editor
প্রকাশিত: 11:01 AM, September 25, 2020
কোম্পানীগঞ্জের দক্ষিন কলাবাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে কোম্পানীগঞ্জ থেকে ২৫০ ভারতীয় মদসহ দুই জনকে আটক করে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এম নজরুল ইসলামের তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
জানা যায়, কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিন কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ (দুই শত পঞ্চাশ) বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল কোম্পানীগঞ্জ থানাধীন ডাকাতিবাড়ি সাকিনের মঈন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২৪), একই সাকিনের মৃত আলকাছ মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩২)।
এই ঘটনায় এসআই হিরক সিংহ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে আন্তরিকভাবে কাজ করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমান বিদেশী মদ সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ
সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ