editor
প্রকাশিত: 4:12 PM, October 22, 2020
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শাখাইতি গ্রামের শরিয়ত উল্লাহ ওয়াকফ স্টেটের উত্তরাধিকারী মরহুম মহি উদ্দিন চৌধুরীর ২য় পুত্র, ৮০ দশকের এম.সি কলেজের জনপ্রিয় ক্রিড়াবিদ শ্রীপুর চা বাগানের ব্যবস্থাপক মনসুর আহমদ চৌধুরী (৬৫) বুধবার দিনগত রাত ২টায় এমসি কলেজ সংলগ্ন মাদানিবাগ আবাসিক এলাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, পাঁচ ভাই, ছয় বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর মাদানী আবাসিক এলাকায় মাদানীবাগ শাহী ঈদগাহ নামাজের জানাজা শেষে মসজিদ সংলগ্ন অবস্থানে দাফন করা হয়। উল্লেখ্য মনসুর আহমদ চৌধুরী সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার মামাতো ভাই।
শ্রীপুর চা বাগানের ব্যবস্থাপক মনসুর আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ.টি.এম বদরুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট জামাল উদ্দিন যুক্ত বিবৃতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক আল আজাদ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ