editor

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

খালেদা জিয়ার অসুস্থতা চিকিৎসার বিষয়, রাজনৈতিক না : নজরুল ইসলাম

খালেদা জিয়ার অসুস্থতা চিকিৎসার বিষয়, রাজনৈতিক না : নজরুল ইসলাম

7

ডেস্ক রিপোর্ট

5

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি কিংবা কারাবন্দীর সাথে অন্যকিছুকে যুক্ত করাটা ঠিক হবে না, কারণ এটা অসুস্থতার বিষয়, চিকিৎসার বিষয়, রাজনৈতিক বিষয় না। তাই আমাদের রাজনীতির সাথে তার সুচিকিৎসা এক করাটা এক ধরনের অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র তিনবারের প্রধানমন্ত্রী নন, তিনি গণতন্ত্র পুনুরুদ্ধার আন্দোলনের নেত্রী। যে গণতন্ত্র হলো স্বাধীনতার মূল চেতনা। অর্থাৎ স্বাধীনতার চেতনা পুনুরুদ্ধারকারী নেত্রী। এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারোর নাই।

3

খালেদা জিয়ার কারাদণ্ড নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, এর আগেও যিনি তথ্যমন্ত্রী ছিলেন এবং এখন যিনি আছেন উনারা হলেন জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। কারণ তাদের কাজের বিষয় তারা যত কথা বলে তার চেয়ে বেশী কথা বলে তারা শহীদ জিয়ার বিপক্ষে, বেগম খালেদা জিয়ার বিপক্ষে এবং তারেক রহমানের বিপক্ষে। মনে হয় এটাই তাদের মন্ত্রণালয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া একটা বিচারে কারারুদ্ধ হয়ে আছেন। তিনি দারুণভাবে অসুস্থ দেশ বিদেশের সবাই তা জানেন। তার সুচিকিৎসা প্রয়োজন এ নিয়েও কারো মনে কোন সন্দেহ নাই। এই কোভিড-১৯ চলাকালে যখন বিমান পরিবহন বন্ধ ও কেউ কারো সাথে দেখা করতে পারে না সেরকম সময় তাকে বাসায় থাকার অনুমতি দেয়া হয়েছে। বাসায় থাকার ফলে অন্তত উনার মানসিক কষ্টটা কিছুটা কমেছে। কিন্তু তার সুচিকিৎসার বিষয়টি যেটা শুধু মানবিক না এটা নৈতিক ও জনগনের দাবি। কেউ একজন অসুস্থ হলে তার সুচিকিৎসা হওয়া দরকার। যদি প্রয়োজন হয় তবে উনি যদি বাহিরে যেতে চান তবে বাহিরে যেতে পারেন এ ব্যাপারে যে আবেদনটা করা হয়েছে তা গ্রহণ করা হয়নি। সেইজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিদেশে যাওয়ার এই নিষেধাজ্ঞা শিথিল করা হোক।

7

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাত আলী সপু, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

3

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

1 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

5 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

4 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

6 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

8 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

4 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

5 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

8 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1
5