editor

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

খেলা ফেলে খেলোয়াড় বাথরুমে, পেছন পেছনে গেলেন কোচও

খেলা ফেলে খেলোয়াড় বাথরুমে, পেছন পেছনে গেলেন কোচও

3

অনলাইন ডেস্ক:-

দিন শেষে খেলোয়াড়েরাও তো মানুষ। তাঁদেরও প্রকৃতি ডাক দিতে পারে যখন-তখন। অনেক সময় পুরো প্রস্তুতি নিয়ে খেলতে নামার পরেও প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। খেলা-টেলা ফেলে ছুটতে হয় বাথরুমে। যেমনটা হয়েছে গত রাতে। নিজেদের মাঠে চেলসির বিপক্ষে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল টটেনহাম। সেন্টারব্যাক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইংলিশ তারকা এরিক ডায়ার। এই অবস্থায় হুট করে ডাক দিল প্রকৃতি!

4

ম্যাচের বয়স তখন ৭৬ মিনিট। দেখা গেল, হুট করে মাঠ থেকে উঠে এলেন ডায়ার। মাঠে ছেড়ে সোজা ড্রেসিংরুমে ঢুকলেন। কোচ জোসে মরিনিও-ও বুঝলেন না, ঘটনাটা কী! পেছন পেছন ছুটলেন তিনিও। ততক্ষণে হাসির রোল পড়ে গেছে ধারাভাষ্য কক্ষে। আর পড়বে না-ই বা কেন? খবর রটে গেছে, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যই ডায়ারের এত ‘আয়োজন’!

6

যাই হোক, যেমন দৌড়াতে দৌড়াতে ঢুকেছিলেন, তেমন দৌড়াতে দৌড়াতেই বের হয়ে আসলেন দেড় মিনিট পর। ওই দেড় মিনিট অবশ্য টটেনহামকে দশ জন নিয়েই খেলতে হয়েছে। তটস্থ সময় কেটেছে সমর্থকদের, পাছে গোল না খেয়ে বসে স্পার্স! সেটা হয়নি কপাল ভালো।

তবে গোল না খেলেও কোচ যে ডায়ারের এ ব্যাপারে খুব খুশি হননি তা ডায়ার নিজেই নিশ্চিত করেছেন, মরিনিও খেপেছেন ভালোই, ‘উনি খুশি হননি। কিন্তু আসলে আমার কিছুই করার ছিল না, প্রকৃতি ডাকছিল আমাকে! আমি শুনলাম আমি যতক্ষণ ছিলাম না চেলসি বলে তখন একটা সুযোগ পেয়েছিল, কপাল ভালো সে সুযোগে গোল হয়নি। আমরা জিতে মাঠ ছাড়তে পেরেছি।’

8

পরে মরিনিও-ও বুঝেছেন বিষয়টা। শোনা যাচ্ছে, ডায়রিয়ায় ভুগছেন ডায়ার। যে কারণে এমনটা হতে পারে। মরিনিওর কথাতেও ডায়ারের পানিশূন্যতার কথাই ফুটে উঠেছে, ‘ওকে যেতেই হতো। আমি জানতাম ওকে আসলেই যেতে হতো (বাথরুমে)। আপনি যদি একদমই পানিশূন্য অবস্থায় থাকেন, পেশিগুলো যদি কাজ না করে, তাহলে এমনটা হতে পারে আসলে। ডায়ারেরও তেমনটাই হয়েছিল।’

1

মরিনিও যদিও বুঝেই থাকেন, তাহলে খেলোয়াড়ের পেছন পেছন ড্রেসিংরুমে ছুটলেন কেন? সেটার ব্যাখ্যাও ছিল তাঁর কাছে, ‘আমি জানতাম ওকে যেতেই হতো, তাও আমি ওকে কিছুটা চাপে রাখতে চেয়েছিলাম। যাতে ও তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে।’

নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকা ম্যাচটায় পরে ডায়ার-মরিনিওর টটেনহামই জিতেছে, পেনাল্টি শুটআউটে। ম্যাচ জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তাঁরা।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

6 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

4 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

4 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

8 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

6 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

2 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

3 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

2 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত

1
5