editor

প্রকাশিত: 7:14 AM, September 29, 2020

গরিব দেশগুলো ৫ ডলারে পাবে করোনা পরীক্ষার কিট

গরিব দেশগুলো ৫ ডলারে পাবে করোনা পরীক্ষার কিট

অনলাইন ডেস্ক:-

করোনা পরীক্ষার একটি কিটের দাম হবে সর্বোচ্চ পাঁচ ডলার বা বাংলাদেশের মূল্যে ৪০০ টাকার কিছু বেশি। পরীক্ষাও হবে অপেক্ষাকৃত কম সময়ে। করোনা পরীক্ষার  জন্য অর্থ ও সময়ের দিক থেকে এমন সাশ্রয়ী ১২ কোটি কিট  নিম্ন ও মধ্যআয়ের দেশগুলোকে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সোমবার ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। খবর রয়টার্সের।

ডব্লিউএইচওর মহাপরিচালক  বলেন,  বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য ১২ কোটি টেস্ট কিট তৈরি করে দিতে সম্মত হয়েছে চিকিৎসা সামগ্রী প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠান অ্যাবোট ও এসডি বায়োসেনসর। এই র‌্যাপিড টেস্ট কিট আগামী ছয় মাসের মধ্যে পাওয়া যাবে।

এই টেস্ট কিটের বর্তমান বাজার মূল্য ৫ ডলার। তবে ডব্লিউএইচওর মহাপরিচালক আশা, কোম্পানি দুটি তা আরও কম মূল্যে কিটটি দিতে পারবে।

কোভিড-১৯ গবেষণায় মোট ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সংস্থাটি ওষুধ, চিকিৎসা এবং টিকা বানানোর কার্যক্রমে সহায়তা এবং ভাইরাসের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কাটাতে এই অর্থ ব্যয় করবে।

জেনেভাভিত্তিক অলাভজনক সংগঠন ফাউন্ডেশন ফর ইনোভেটিভ নিউ ডায়াগনস্টিকের (এফআইএনডি) প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথরিনা বোহেম বলেন, কিট তৈরির ক্ষেত্রে যে চুক্তি করেছে তিনটি প্রতিষ্ঠান তা একটি মাইলস্টোন। দরিদ্র দেশগুলোতে টিকার পরীক্ষা বাড়ানোর ক্ষেত্রে এটি ব্যাপক ভূমিকা রাখবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ধাপ হলো ব্যাপক হারে পরীক্ষা।

অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে পরীক্ষাগারে নমুনা নেওয়ার দরকার হয় না। পরীক্ষার ফল মাত্র ১৫ মিনিটেই পাওয়া সম্ভব হয়। বোহেম বলেন, নারীদের গর্ভধারণের পরীক্ষার জন্য ব্যবহৃত টেস্ট কিটের মতো কাজ করবে এই অ্যান্টিজেন টেস্ট।

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জন্স হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য, বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা সোয়া তিন কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা অতিক্রম করেছে ১০ লাখ।

পরীক্ষার আওতার বাইরে বিপুলসংখ্যক মানুষ রয়ে গেছে বলে মনে করা হয়। তাই সংক্রমিত মানুষের সংখ্যা আরও বেশি বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।

ডব্লিউএইচওর প্রধান গেব্রিয়াসুস মনে করেন, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলো অ্যান্টিজেন টেস্ট কিট পেলে তা রোগী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, এটা পরীক্ষার বিস্তৃতি ঘটাবে। যে সব জায়গায় যথেষ্ট পরীক্ষাগার কিংবা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নেই, সেসব জায়গায় নমুনা পরীক্ষা এর ফলে সহজ হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ