editor
প্রকাশিত: 11:37 AM, September 30, 2020
ডেস্ক রিপোর্ট :
বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।
২০ বছর বয়সী সুহানা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। এতে তার ছবিতে কয়েকজনের মন্তব্য তুলে ধরেছেন তিনি। একজন মন্তব্য করেছেন, ‘তিনি একদমই সুন্দর নয়। কবে এত ফর্সা হলেন? আমি বলতে চাইছি তার গায়ের রং খুবই কালো।’ অন্য একজন লিখেছেন, ‘এসেছে কালো ডাইনি।’ এখানেই শেষ নয়, অপর একজন লিখেছেন, ‘সার্জারি করানোর পরও তাকে পুরুষের মতো লাগছে।’
তার পোস্টের ক্যাপশনে এর জবাব দিয়ে সুহানা লিখেছেন, ‘এখন অনেক বিষয় ঘটছে কিন্তু এই সমস্যারও সমাধান হওয়া প্রয়োজন। এটি শুধু আমার জন্য নয়, প্রত্যেক উঠতি ছেলে-মেয়ে যারা কোনো কারণ ছাড়াই নিজেদের তুচ্ছ মনে করে বড় হন তাদের জন্য। এখানে আমার বাহ্যিক বিষয় নিয়ে কয়েকটি মন্তব্য তুলে ধরলাম।
আমাকে বলা হয়েছে, গায়ের রঙের কারণে আমি দেখতে কুৎসিত। যখন আমার বয়স ১২, তখন থেকেই প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীদের কাছ থেকে এমন মন্তব্য শুনছি। সবচেয়ে বড় কথা এরা সবাই প্রাপ্তবয়স্ক, দুঃখজনক হলো আমরা সবাই ভারতীয়, স্বাভাবিকভাবেই আমাদের গায়ের রং বাদামী। হ্যাঁ, আমরা বিভিন্ন গোত্র থেকে এসেছি কিন্তু যতই চেষ্টা করুন নিজেকে মেলানিন থেকে দূরে রাখতে পারবেন না। নিজেদের মানুষকে ঘৃণা করার অর্থ আপনি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যদি সামাজিক যোগাযোগমাধ্যম, ভারতীয় ম্যাচমেকিং অথবা আপনার নিজের পরিবার আপনাকে বুঝিয়ে থাকে যে, আপনি ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা ও ফর্সা না হলে সুন্দর না, তাহলে আমি দুঃখিত। আমি ৫ ফুট ৩ ইঞ্চি এবং বাদামী রঙের, এটি নিয়ে আমি খুশি। আপনাদেরও খুশি থাকা উচিত।’
3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
2 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ