editor

প্রকাশিত: 11:16 AM, September 20, 2026

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার রাজনৈতিক যোগাযোগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা শ্যাম কালা বর্তমানে বিএনপির গুটিকয়েক স্থানীয় নেতাকে ম্যানেজ করে নিজের প্রভাববলয় আরও শক্তিশালী করেছেন।

স্থানীয় সূত্রের দাবি, একসময় গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত শ্যাম কালা আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অর্থসহায়তা করতেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার কর্মকাণ্ড থেমে নেই; বরং নতুন রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে তিনি সীমান্তকেন্দ্রিক নিজের প্রভাব ধরে রেখেছেন বলে অভিযোগ স্থানীয়দের।এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শ্যাম কালার বিরুদ্ধে সীমান্তপথে ভারতীয় পণ্য চোরাচালান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগ উঠে এসেছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও তাকে ঘিরে ‘লাইনম্যান’ ব্যবস্থা ও ডিবির নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ প্রকাশিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্তপথ দিয়ে ভারতীয় চিনি, কসমেটিকস, কাপড়, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য প্রবেশের সময় কথিত ‘লাইন’ ব্যবস্থার মাধ্যমে অর্থ আদায় করা হয়। এসব কর্মকাণ্ডে প্রশাসনের কিছু অসাধু সদস্যের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর সাধারণত সীমান্তকেন্দ্রিক অবৈধ কর্মকাণ্ডে প্রভাবশালী ব্যক্তিদের অবস্থান পরিবর্তন হওয়ার কথা থাকলেও শ্যাম কালার ক্ষেত্রে চিত্র ভিন্ন। বরং নতুন রাজনৈতিক যোগাযোগ তৈরি করে তিনি আগের মতোই প্রভাব বিস্তার করছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় কয়েকজনের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে শ্যাম কালার অর্থসহায়তা দেওয়ার বিষয়টি এলাকায় পরিচিত ছিল। বর্তমানে সেই রাজনৈতিক পরিচয় বদলে নতুন করে কয়েকজন বিএনপি নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্নরাজনৈতিক পরিচয় পরিবর্তনের সঙ্গে যদি কোনো ব্যক্তির সীমান্তকেন্দ্রিক কর্মকাণ্ড ও প্রভাব অটুট থাকে, তাহলে এর পেছনে প্রকৃত শক্তি বা যোগাযোগ কোথায়? অভিযোগ উঠেছে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায় নিয়ে। স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে কথিত ‘লাইন’ বাবদ অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে একই ধরনের অভিযোগ উঠে এসেছে এবং সেখানে শ্যাম কালাকে ডিবির ‘লাইনম্যান’ বা ক্যাশিয়ার পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ করা হয়। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

স্থানীয়দের আরও অভিযোগ, একসময় পাথর শ্রমিক হিসেবে কাজ করা শ্যাম কালার জীবনযাত্রায় গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন এসেছে। ব্যক্তিগত গাড়ি, দামি মোটরসাইকেল, সিলেট শহরে ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পদের মালিক হওয়ার কথাও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে। এসব সম্পদের প্রকৃত উৎস কী তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।
গোয়াইনঘাটের সচেতন মহলের প্রশ্ন, একের পর এক অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও যদি একই ব্যক্তির বিরুদ্ধে নতুন করে একই ধরনের অভিযোগ উঠতে থাকে, তাহলে বিষয়টি কেন নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে না? তাদের দাবি, রাজনৈতিক পরিচয় বা কারও সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বিবেচনায় না নিয়ে শ্যাম কালার বিরুদ্ধে ওঠা চোরাচালান, চাঁদাবাজি, প্রশাসনের নাম ব্যবহার এবং কথিত রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ তদন্ত করা হোক। এবং শ্যাম কালার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

সীমান্তে চোরাচালান বন্ধে শুধু বাহক বা ছোটখাটো চালান আটক নয়, কথিত ‘লাইনম্যান’ ব্যবস্থা, অর্থের প্রবাহ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরিÑএমনটাই দাবি স্থানীয় সচেতন মহলের। অভিযোগের বিষয়ে শ্যাম কালার বক্তব্য পাওয়া যায়নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও