editor
প্রকাশিত: 11:27 AM, September 1, 2020
সিলেটের সময়::
গোলাপগঞ্জে লক্ষণাবন্দে ট্যাংকির পানিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে চুরির ঘটনায় ২জনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া প্রায় ১লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করে এ তথ্যগুলো জানান গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাও মাঝপাড়া গ্রামের নুরুল ইসলামের জাহেদ আহমদ (২৪), লক্ষণাবন্দ হাজীপুর গ্রামের মজনু মিয়ার ছেলে ইফতেখার আহমদ ইফতি (৩০)।
প্রেস ব্রিফিং এ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আরো জানান, গত ১৬ আগস্ট লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আব্দুল কালামের বাড়ির ছাদের উপর পানির ট্যাংকিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে প্রায় ৩লক্ষ ৩৭হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়
এ ঘটনায় আবুল কালামের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে ২জনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে অজ্ঞাত করে একটি মামলা (মামলা নং-১/১-০৯-২০২০ইং) দায়ের করেন। এরপর গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মালামাল উদ্ধার ও চুর চক্রকে ধরতে অভিযানে নামে। এরপর ৩১ আগস্ট লক্ষণাবৃন্দের মাঝপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পিন্টু সরকারের নেতৃত্বে এসআই ফয়জুল করিম, এস আই হেলাল সহ একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে জাহেদ আহমদকে গ্রেপ্তার করে৷ পরে তার তথ্যের ভিত্তিতে ইফতেখার আহমদ ইফতিকে ফ্রিজ, একটি পানির পাম্প, ২টি চার্জার ফ্যান, একটি আইফোন মোবাইলসহ প্রায় ১লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনার অন্যান্য জড়িতদের গ্রেপ্তার ও বাকি চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
8 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
3 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের