editor

প্রকাশিত: 7:46 AM, September 21, 2020

গোলাপগঞ্জে সর্দি-জ্বর সর্বক্ষণ, করোনা আতংকে জনগণ

গোলাপগঞ্জে সর্দি-জ্বর সর্বক্ষণ, করোনা আতংকে জনগণ

মোঃ রুবেল আহমদ, গোলাপগঞ্জ
দেশজুড়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়া। সেই সাথে পরিবর্তন হচ্ছে তাপমাত্রা। আর এ তাপমাত্রার ফলে গোলাপগঞ্জের ঘরে ঘরে মানুষ সর্দি-জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছেন। যার ফলে জনগণের মাঝে শুরু হয়েছে আতঙ্ক। অনেকে করোনা মনে করে ডাক্তার দেখাতে ভয় পাচ্ছেন আবার অনেকে নমুনা পরীক্ষা করেও তাদের শরীরে মিলছে না করোনা।
গত কয়েকদিন থেকে উপজেলার প্রতিটি ঘরে ঘরে কমপক্ষে একজনের শরীরে হলেও জ্বরের লক্ষণ দেখা গেছে। জ্বর-সর্দি-কাশি হলে মানুষ একজন আরেকজনের পাশে আসা থেকে বিরত থাকছেন। এতে করে জ্বর-সর্দি-কাশিতে যারা আক্রান্ত হচ্ছেন তারা চরম অবহেলার শিকার হচ্ছেন।
শনিবার বিকালে উপজেলার পৌর এলাকার চৌমুহনীতে ডাক্তার দেখাতে লাভলী আক্তার লাবনী নামের একজন মহিলা ৭ বছরের শিশু রাহীকে নিয়ে এসেছেন। তিনি বলেন, ২ দিন থেকে বাচ্চার জ্বর-সর্দি। আমার পরিবারের আরও ১ জনের একই অবস্থা। এখন করোনার সময়। ভয় হচ্ছে। তাই বাচ্চাটিকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি।
উপজেলার সদর ইউনিয়নের ছত্রিশ গ্রামের বাসিন্দা আব্দুল হক জানান, গত কয়েকদিন থেকে পরিবারের সবাই একজন একজন করে এই রোগে ভুগতেছেন। জ্বর হওয়ার পর শরীরের সব শক্তি কমে যায় এবং শরীরটা অনেক দুর্বল হয়ে যায়।
উপজেলার বিভিন্ন ঔষুধের দোকান ঘুরে দেখা যায়, মানুষ ডাক্তার না দেখিয়ে জ্বর-সর্দি ঔষুধ নিচ্ছেন। প্রত্যেকটি ফার্মেসিতে মানুষের ভিড় ছিল লক্ষণীয়।মেসার্স এস এস ফার্মেসীর মালিক সালিক আহমদ বলেন, গত কয়েকদিন থেকে জ্বরের ঔষুধ বিক্রি হচ্ছে বেশি। জ্বর-সর্দি কাশিতে যে ঔষধ লাগে আমরা সেগুলো দিতেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে এখন পর্যন্ত উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৭শত ১টি। এদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২শত ৯৬ জন। সুস্থ হয়েছেন ২শত ৩৪ জন। আর মৃত্যু বরণ করেছেন ১৩ জন। আইসোলেশনে ভর্তি আছেন ৪৯ জন।
চিকিৎসকরা জানান, সাধারণত জ্বর হওয়ার আগে সর্দি দেখা দেয়। নাক দিয়ে পানি পড়ার প্রবণতা তৈরি হয়। করোনা আক্রান্তদের ক্ষেত্রে খুব কমই নাক দিয়ে পানি পড়ার লক্ষণ দেখা গেছে। বর্তমানে এই জ্বর একটি সাধারণ স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এসব জ্বর ঝুঁকিপূর্ণ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন, প্রতি বার ঠিক এই সময়ে প্রতিঘরেই জ্বরের রোগী থাকে। এই সময়টিতে জ্বর হবে এটা স্বাভাবিক। জ্বর হলে ভয়ের কিছু নেই। তবে যে কোন রোগকে হালকা মনে না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, হঠাৎ অত্যাধিক গরম ও মাঝে মধ্যে বৃষ্টি। এ গরম-ঠাণ্ডায় ভাইরাল জ্বর হচ্ছে। যার কারণে মানুষ না বুঝে আতঙ্কে আছে। যেহেতু এখন করোনার সময় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার কথা। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ ক্রমে ঔষুধ সেবন করলে জ্বর শেষ হয়ে যাবে। এই জ্বর সপ্তাহ খানেকের ভিতরে শেষ হয়ে যায়। তাছাড়া জ্বর হলে ঘর থেকে বের না হয়ে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ