editor
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
অনলাইন ডেস্ক
সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জি এম বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা রাতে গোলাপগঞ্জের টিকরবাড়ি এলাকা থেকে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, বাপ্পি একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
এদিকে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ বলেছেন, সিলেট নগরীর কুমারপাড়াস্থ যুবদল নেতার শিশু ছেলের জন্মদিনের অনুষ্ঠান থেকে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিএম বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে। তারা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব ও জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু এক বিবৃতিতে বলেন, যুবদল নেতার শিশু ছেলের জন্মদিনে অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি কারনে জন্মদিন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করার জন্য অনুরোধ জানালে যুবদল নেতা জিএম বাপ্পীকে গ্রেফতার করে নিয়ে যায়। অথচ যুবদল নেতা জিএম বাপ্পীর নামে কোন ধরনের মামলা এখনও পুলিশ দেখাতে পারেনি। কিন্তু কোন কারনে জিএম বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদীর আদর্শকে দমাতে একের পর এক নেতাকর্মীকে হয়রানী ও মামলা- হামলা করা হচ্ছে। মামলা-হামলা করে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। নেতৃবৃন্দ জিএম পাপ্পীকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিএম বাপ্পীকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪
4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
1 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
4 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
3 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
7 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
3 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
1 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা