editor
প্রকাশিত: 2:51 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক
চীনের সম্প্রসারণবাদ রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান জানিয়েছে তাইওয়ান।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এক সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন। তিনি দ্য গার্ডিয়ানকে ওই সাক্ষাৎকার দিয়েছেন। আজ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সাক্ষাৎকারে জোসেফ উ বলেন, চীনের সম্প্রসারণবাদ প্রতিহত করতে আন্তর্জাতিকসম্প্রদায়কে অবশ্যই এক হতে হবে।
তাইওয়ানে আগ্রাসন ঠেকাতে গোয়েন্দা তথ্য আদান–প্রদান, বেইজিংয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পুনর্বিবেচনা ও বিশ্ব মঞ্চে তাইপের উপস্থিতি বাড়িয়ে তোলারও আহ্বান জানান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী।
জোসেফ উ বলেন, দক্ষিণ চীন ও পূর্ব চীন সাগরে চীনের তৎপরতা, ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ, হংকংয়ে দমন–পীড়ন প্রভৃতি বিষয় প্রমাণ করে, বেইজিং তার কর্তৃত্ববাদী শাসন প্রসারিত করতে চায়। আর তাইওয়ান হলো বেইজিংয়ের পরবর্তী লক্ষ্যবস্তু।
তাইপের আন্তর্জাতিক অংশীদার যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়াকে সতর্ক করে জোসেফ উ বলেন, তাইওয়ান যদি চীনা আগ্রাসনের শিকার হয়, তাহলে প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে বেইজিংয়ের উপস্থিতি ও প্রভাব–প্রতিপত্তি ব্যাপকভাবে বাড়বে। এটি বৈশ্বিক শৃঙ্খলায়ও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।
তাইওয়ানকে দেশ হিসেবে মানে না চীন। বরং তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে বেইজিং। তাই প্রয়োজনে জোর করে হলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের নিয়ন্ত্রণে আনতে চায় চীন।
চীনা হুমকির পরিপ্রেক্ষিতে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা বেইজিংয়ের সম্ভাব্য হামলার ব্যাপারে প্রস্তুত আছেন।
S/H-(Sultana -3)
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা