editor

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

চেম্বার প্রশাসককে অভিনন্দন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের

চেম্বার প্রশাসককে অভিনন্দন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের

6

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে উষ্ণ অভিনন্দন  জানিয়েনে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।

3

বুধবার (১১ ডিসেম্বর) সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ্যে সিলেট চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সাবেক পরিচালক নুরুল ইসলাম, এনামুল কুদ্দুস, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দোকান মালিক সমিতির সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, দোকান মালিক সমিতির আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মল্লিক মুন্না, যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাবেল, রাসেল আহমদ, সিলেট জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনির আহমদ, সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবিল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছাদ উদ্দিন, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল আহমদ, লালদিধিরপাড় শাহ চাঁন্দ মার্কেট ব্যবসায়ী সমিতির  জাহেদ আহমদ, লালবাজার ব্যবসায়ী সমিতির জাহেদ আহমদ, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল কাইয়ুম, রংমহল টাওয়াররের ভাইস চেয়ারম্যান মো. ফয়েজ আহমদ দৌলত এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান। পাশাপাশি তারা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশপূর্বক সিলেট চেম্বারে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

5

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট চেম্বারের বর্তমান পরিবর্তন ব্যবসায়ীদের দীর্ঘ আন্দোলনের ফসল। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চেম্বারে স্বচ্ছতা ও গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার যে দাবি ছিল, তা আজ বাস্তবায়নের পথে। তারা আরও বলেন, পদত্যাগ করা পরিচালনা পর্ষদ দলীয় প্রভাব ও স্বৈরাচারী মনোভাব নিয়ে দীর্ঘদিন ব্যবসায়ীদের অধিকার হরণ করেছে। ব্যবসায়ীদের পক্ষে কথা বলার পরিবর্তে চেম্বারকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়। তবে ব্যবসায়ীদের ঐক্য এবং নিরন্তর সংগ্রামের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।

তারা আরো বলেন, নবনিযুক্ত প্রশাসক ফারজানা আক্তার মিতার নেতৃত্বে চেম্বার একটি স্বচ্ছ, গণতান্ত্রিক এবং ব্যবসায়ীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে, যা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবৃতিতে তারা আরো বলেন, সিলেট চেম্বার অব কমার্স সিলেটের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান স্তম্ভ। এই প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা এবং ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত করার মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকরী চেম্বার গঠন করা সম্ভব। আমরা বিশ্বাস করি, নতুন প্রশাসক তার দায়িত্ব পালনে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণ করবেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বিগত দিতে সিলেট চেম্বার কেন্দ্রিক সকল আন্দোলন-সঙগ্রামে অংশ নেয়ার জন্য সিলেটের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

2 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

1 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

7 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

4 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

4 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
3