editor
প্রকাশিত: 10:49 AM, September 24, 2020
বাড়ির সামনে খেলাধুলা করছিল কয়েক শিশু। কিন্তু ইচ্ছা থাকলেও সেখানে যোগ দিতে পারছিল না শিশু তাসফিয়া (৫)। দাদির কোলে মাথা হেলিয়ে শুয়ে আছে সে। জন্মের পর থেকে কিডনির জটিলতায় ভুগে তার এই অবস্থা। শিশুটির বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সুতিভরট গ্রামে। তার চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব অবস্থা পরিবারের।
তাসফিয়ার বাবা তোফাজ্জল হোসেন বলেন, তিন বছর ধরে তিনি মেয়ের চিকিৎসা করাচ্ছেন। চিকিৎসার টাকা জোগাড় করতে নিজের ফসলি জমি ও গরু বিক্রি করে বর্তমানে প্রায় নিঃস্ব অবস্থা। তাসফিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো টাকা আর তাঁদের নেই। চোখের সামনে দিন দিন মেয়ের অবস্থা খারাপ হতে দেখে অসহায় বোধ করছেন তিনি। বললেন, ‘চোখের সামনে মেয়ের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। রাতে খুব কান্নাকাটি করে। কী যে কষ্ট হয়, কাউকে বোঝানো যাবে না।’ মেয়ের চিকিৎসার জন্য মানুষের সহায়তার অনুরোধ করেন তিনি।
শিশু তাসফিয়া (৫)। দাদির কোলে মাথা হেলিয়ে শুয়ে আছে সে। জন্মের পর থেকে কিডনির জটিলতায় ভুগে তার এই অবস্থা। শিশুটির বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সুতিভরট গ্রামে। তার চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব অবস্থা পরিবারের।
তাসফিয়ার বাবা তোফাজ্জল হোসেন বলেন, তিন বছর ধরে তিনি মেয়ের চিকিৎসা করাচ্ছেন। চিকিৎসার টাকা জোগাড় করতে নিজের ফসলি জমি ও গরু বিক্রি করে বর্তমানে প্রায় নিঃস্ব অবস্থা। তাসফিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো টাকা আর তাঁদের নেই। চোখের সামনে দিন দিন মেয়ের অবস্থা খারাপ হতে দেখে অসহায় বোধ করছেন তিনি। বললেন, ‘চোখের সামনে মেয়ের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। রাতে খুব কান্নাকাটি করে। কী যে কষ্ট হয়, কাউকে বোঝানো যাবে না।’ মেয়ের চিকিৎসার জন্য মানুষের সহায়তার অনুরোধ করেন তিনি।
শিশুটির দাদি রাজিয়া খাতুন বলেন, ‘আমি ১৯৮৮ সাল থেকে ঢাকা শহরে মানুষের বাসায় কাজ করে গ্রামে কিছু জমি কিনেছিলাম। তিনটা গরু ছিল। নাতনির চিকিৎসার খরচ জোগাতে সবকিছু বিক্রি করেছি। এখন আর আমাদের কোনো সম্বল নেই।’
চিকিৎসক আশুতোষ সাহা রায় শিশুটির রোগ সম্পর্কে বলেন, তাসফিয়ার কিডনির সমস্যাকে বলে ‘নেফ্রোটিক সিনড্রোম’। এতে প্রস্রাবে সমস্যা হয় আর ঘন ঘন শরীর ফুলে যায়। নিয়মিত প্রস্রাব পরীক্ষা আর ওষুধ সেবন করলে সুস্থ থাকে। শিশুদের বয়স ১২ থেকে ১৩ হলে অনেক সময় এই রোগ পুরোপুরি সেরে যায়। তবে নিয়মিত চিকিৎসা না হলে রোগ ক্রমেই জটিল হতে পারে।
4 1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা