editor
প্রকাশিত: 12:17 PM, September 21, 2020
হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের এস আর চৌধুরী কমপ্লেক্সে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এনআরবিসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমানের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আখতার হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, মৌলা বক্স ও করিম বক্স ছাতকের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ বক্স, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল মিয়া চৌধুরী, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসান, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস। বক্তব্য রাখেন, ব্যাংক কর্মকর্তা ইবনে আলী মোহাম্মদ নাজমুল কিবরিয়া, এনআরবিসি ব্যাংকের শাখা প্রধান আল আমিন, মোতাকাব্বির, সফিক মিয়া মজুমদার, আব্দুল কাদের, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী বাবুল মিয়া প্রমুখ। এসময় ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, রাসেল মাহমুদ, স¤্রাট চৌধুরী, মর্তুজা মিয়া, আনোয়ার মিয়া, ফয়জুল আহমদ পাবেল, কবির চৌধুরীসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বক্তব্য রাখেন, এনআরসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুখতার হোসেন এবং স্পন্সর তৌফিক রহমান চৌধুরী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনআরবিসি ব্যাংক সিলেট অঞ্চলের শাখা প্রধান এস এম মুবিন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল হোসেন। সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক সারা দেশে ৭৫টি শাখা ও ৪০টিরও বেশী উপ শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। সরকারের রাজস্ব সংগ্রহের লক্ষ্যে ভুমি রেজিষ্ট্রি ও অফিস ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রমের সাথেও এ ব্যাংক যুক্ত রয়েছে। বর্তমান বৈশ্বিক করোনা মহামারীতে এনআরবিসি ব্যাংক সারা দেশের প্রায় ৭ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা সামগ্রি দিয়েছে। এখন এনআরবিসি ব্যাংক একটি মানবিক ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে
2 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
6 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
1 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
2 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
6 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
5 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক