editor
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬
সুনামগঞ্জের ছাতকে চাঞ্চল্যকর ডাকাতি সংঘটিত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে ছাতক উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের কুন্দানালা ব্রিজের পাশে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে। ডাকাতরা গাড়ির গ্লাস ভাঙচুর করে জগন্নাথপুরের ‘হাবিব ভ্যারাইটিজ স্টোর’-এর কর্মচারীদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার শিকার হন দোকানের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও প্রান্ত দাস।
এ ঘটনায় দোকানের মালিক মো. মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযানে নামে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৮ মে) রাত ১টা ২০ মিনিটে ভাতগাঁও ইউনিয়নের ভমভমি বাজার এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. আজির উদ্দিন (৩৩) ও মো. হোসাইন আহম্মদ (২২)।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি তলোয়ার, একটি মুখোশযুক্ত হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্য থেকে নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
ছাতক থানা পুলিশ জানায়, লুণ্ঠিত বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
6 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ
8 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স
2 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি
6 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
2 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
2 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে