editor

প্রকাশিত: 12:32 PM, October 4, 2020

ছাতকে ধান-চাল সংগ্রহে অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা

ছাতকে ধান-চাল সংগ্রহে অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা

7

ছাতক প্রতিনিধি:-
ছাতকে সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে উপজেলা খাদ্য বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। পরবর্তিতে লক্ষমাত্রা পুরনে সময় বাড়ানো হয়েছিলো। তারপরও ধান সংগ্রহ হয়েছে নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়েও কম। ধারনা করা হচ্ছে সরকার নির্ধারিত মূল্যর চেয়ে ধানের বাজার মূল্য অপেক্ষাকৃত বেশী হওয়ায় সরকারি গোদামে ধান সরবরাহে কৃষকদের মাঝে অনিহার সৃষ্টি হয়েছে বলে লক্ষমাত্রা অর্জিত হয়নি। এছাড়াও নির্ধারিত কৃষক ছাড়াও সরকারি গোদামে ধান সরবরাহের ক্ষেত্রে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তারপরও ২য় দফা বাড়ানো সময়ের মধ্যে লক্ষমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, বোরো মৌসুমে এবার উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিলো ২ হাজার ৪০২ মেট্রিক টন। ২৮ এপ্রিল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ১ হাজার ৭৬ মেট্রিক টন। লটারীর মাধ্যমে উপজেলায় মোট ১ হাজার ২৫ জন কৃষককে ধান সরবরাহের জন্য নির্বাচিত করা হয়। কিন্তু ধান সংগ্রহের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কৃষকরা খাদ্য গোদামে সম পরিমানের ধান সরবরাহ করতে ব্যর্থ হন। স্থানীয় একাধিক কৃষকরা বলেছেন, ধানের বাজার মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী হওয়ায় সরকারি গোদামে ধান বিক্রি করতে আগ্রহ হারিয়েছে বেশীর ভাগ কৃষক। বর্ধিত সময় অনুযায়ী ১৫ সেপ্টেম্বর সংগ্রহের শেষ দিন পর্যন্ত এখানে লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়েও কম ধান সংগ্রহ হয়েছে। সরকার প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা ও প্রতি কেজি আতপ চাল ৩৫ টাকা নির্ধারণ করে দেয়। উপজেলায় ৮২৭ মেট্রিক টন আতপ চাল সরবরাহের ২৩ জন মিলার চাল সরবরাহের কথা ছিলো। কিন্তু এর মধ্যে ৩ জন মিলার এ চুক্তিতে না আসায় চাল সংগ্রহ কম হয়েছে বলে জানিয়েছে উপজেলা খাদ্য বিভাগ। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে ২০ জন চালের মিলারের কাছ থেকে মোট ৭৯০.১৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান জানান, বন্যা ও করোনা এবং বাজারের চেয়ে সরকারি মূল্য কম হওয়ায় বোরো ধান সংগ্রহ কম হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

3 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

5 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

3 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

1 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

5 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

2 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 1

1
2