editor
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামে সুরমা নদীর তীরে প্রায় শতাধিক বছর আগে নলখাগড়া বনজঙ্গল কেটে নির্জন পরিবেশে উপাসনা করতে থাকেন শাহ আব্দুল্লাহ (র)। কালের বিবর্তনে ও জনমানুষের আবাসন গড়ে উঠে এলাকায়। তার আধ্যতিক গুন থাকায় তিনি মানুষের রোগ সারাতেন ও ধর্মীয় নিয়মনীতি মেনে চলার উপদেশ দিতেন। এক সময় গড়ে উঠে তার বিশাল ভক্তবৃন্দের সমাগম। নির্জন এ এলাকাটি হয়ে উঠে মানুষের অভয়ারন্য আবাসস্থল। তিনি মৃত্যুবরণ করলে তাকে সমাধিস্থ করা হয় এখানেই। শুরু হয় তার মাজারে ভক্তবৃন্দের যাতাযাত। শাহ আব্দুল্লাহ (র) এর মাজারকে ঘিরে এখানে স্থাপিত হয় হাফিজিয়া মাদ্রাসা ও মক্তব। প্রতি বছর তার মৃত্যুস্মরনে এলাকাবাসীর উদ্্েযাগে ওরস ও দোয়া মাহফিলে যাতাযাত করেন হাজারও ভক্ত অনুরক্তগন। এলাকাবাসী জানান তার মাজারকে ঘিরে এলাকার লোকজনের চলাচলের জন্য প্রায় শতাধিক বছর আগের একটি গোপাটে সরকারী অনুুদানে রাস্তা নির্মান করা হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন মাজারের ভক্তবৃন্দ সহ এলাকার প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে থাকেন। কিন্তু গত কিছু দিন আগে মাজারের প্রতিবেশী জয়নাল উদ্দিন রাস্তার জায়গাটি তার নিজের দাবী করে তিনি মাজারে চলাচলকারী লোকজনদের বাধা দিতে থাকেন। এমনকি নানা সময় তিনি ও তার লোকজন মাজারে যাতায়াতকারী লোকজনের উপর হামলার অভিযোগও রয়েছে। মাজার কর্র্র্তৃপক্ষের উপর নানা সময় মামলা দিয়ে হয়রানী করছে। এব্যাপারে শাহ আব্দুল্লাহ (র) মাজারের খাদেম দিল জালালী শাহ চেরাগ আলী জানান দীর্ঘ দিন ধরে ভক্ত বৃন্দ ও এলাকার লোকজন যাতায়াতের জন্য সরকারী অনুদানে রাস্তাটি নির্মান করা হলেও প্রতিপক্ষের লোকজনদের বাধা নিষেধের ফলে জনচলাচলে বিঘ্ন ঘটছে প্রতিনিয়ত।
6 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
8 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
5 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
7 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
7 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়