editor

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

ছাতকে সরকারী ভুমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে এলাকাবাসীর স্মারকলিপি 

ছাতকে সরকারী ভুমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে এলাকাবাসীর স্মারকলিপি 

6

ছাতক প্রতিনিধি

7

ছাতকে সরকারী ভুমিতে অবৈধভাবে বসবাস করা নূপুর বেগম ও তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যক্রমের অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক থানার অফিসার ইনচার্জ বরাবরে পৃথক স্মারকলিপি দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার কারারুকা ইউনিয়নবাসীর পক্ষে এ স্মারলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কালারুকা ইউনিয়নের তাজপুর এলাকার রেলওয়ে ও সওজ সড়কের মাঝখানে সরকারী জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসছে মুমিন মিয়া ও তার স্ত্রী নুপুর বেগম। অনেকটা নির্জন এলাকা হওয়ার সুবাধে নূপুর বেগম এখানে ভাঙ্গারী ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছে। রাতভর মাদকদ্রব্য বেচা-কেনার পাশাপাশি নূপুর বেগম তার নিজ বসত ঘরে বসায় জুয়ার আসর এবং একই সাথে চলে অসামাজিক কার্যকলাপ। ওই এলাকার আশপাশে রয়েছে হাফিজ আব্দুল গনি উচ্চ বিদ্যালয়, তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ। সন্ধ্যার পর ওই এলাকাটি অনেকটা নির্জন হয়ে পড়ে। ওই সময় থেকে গভীর রাত পর্যন্ত চলে নূপুর বেগমের মাদক ব্যবসা ও অসমাজিক কার্যকলাপ। এসব অপকর্মের কারনে এখানের পরিবেশে নষ্ট হচ্ছে। পাশাপাশি এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা বিপদগামী হয়ে পড়ছে। এসব অসামাজিক কার্যক্রমে বাঁধা দেয়ায় এলাকার শান্তিপ্রিয় বহু মানুষ একের পর এক মিথ্যা ও সাজানো মামলা শিকার হয়েছে। ইতিমধ্যেই মাদক ব্যবসায়ী নূপুর বেগম এলাকার প্রতিবাদী মানুষের বিরুদ্ধে আদালতে ডজন খানেক মিথ্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে কয়েকটি মামলা মোটা অংকের টাকা নিয়ে আপোষ করেছে সে। নূপুর বেগম ও তার সহযোগিদের হাত থেকে এলাকার মানুষ অনেকটা জিম্মি অবস্থায় রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে নূপুর বেগম ও তার পরিবারকে সরকারী ভুমি থেকে উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, ইউপি সদস্য আকল মিয়া, লিটন মিয়া, লনি মেম্বার, আব্দুল আওয়াল মেম্বার, হোসাইন আহমদ, ফরিদ উদ্দিন, হাজী ফজর আলী, আরশ আলী, আশরাফুর রহমান, ছালেক আহমদ, আশিকুর রহমান, সমুজ মিয়া, আশিক মিয়া, মাওলানা আক্তার হোসাইন, লাল মিয়া, মাসুক মিয়া, জমশেদ আলী, রাসেল আহমদ, মামুন আহমদ, হাজী আব্দুল মনাফ, মানিক মিয়া, সাহেদ মিয়া, ইফতেখার রশিদ সুয়েব, আমরু মিয়া, সজিব আহমদ, বকুল মিয়াসহ ইউনিয়নের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

2 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

8 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

8 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

3 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

7 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

8 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

6 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 5 স্থানীয় একটি

1
8