editor

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

ছাতকে সড়কের খাল ভরাট করে ইজারা নেওয়ার তোড়জোড়!

ছাতকে সড়কের খাল ভরাট করে ইজারা নেওয়ার তোড়জোড়!

2

# তীব্র উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে
# সিলেট বিভাগীয় কমিশনারের কাছে পৃথক পৃথক আবেদন

নিজস্ব প্রতিবেদক
ছাতকের গোবিন্দগঞ্জ পূর্ণরায় পূর্বরায়পুর মৌজা জে এল ২৪৬ এর সরকারি ১নং খতিয়ান ভূক্ত বিদ্যামান সড়কে খাল (নয়ন জুলি) ৩৩ দাগ ১.১০ একর অর্থাৎ ১১০ শতক খাল (নয়ন জুলি) দখল ও ইজারা নেওয়ার জন্য ভূমি খেকোদের দৃষ্টি পড়েছে।
ভূমি মন্ত্রণালয় আইন বিধি মোতাবেক সড়কের খাল রাস্তা ইজারা যোগ্য ভূমি নয়। সর্বসাধারনের ব্যবহার্য ভূমি পরিবেশ আইন ও বিধি রক্ষায় সুপ্রিম কোর্ট রীট মোকদ্দমা সমূহে সড়কের খাল-নালা-নদী, রাস্তা ভরাট বা বাণিজ্যিক স্থান ইজারা প্রদান বাধ্যতামূলক নিষেধ জারী করিছেন। অনেক মামলায় মহামান্য উচ্চ আদালত খাল, নদী, নালা, রাস্তা সংরক্ষণে আদেশ জারী করেছেন। কিন্তু গোবিন্দগঞ্জের কিছু সংখ্যক ভূমি খেকো ছাতক ভূমি প্রশাসনের সাথে যোগসাজেসে ৯৮৭ নং স্বারকে ২২/০৯/২০২০ইং ইৎারার জন্য গোপনে প্রস্তাব প্রেরণ করেছেন। যার ফলে এলাকায় তীব্র উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।
উল্লেখ্য সিলেট পূর্ণবাসনের ভূমি রাস্তা ৩৪ দাগ চলমান মহাসড়কে পার্শবতী ৩৩ দাগ খাল ও রাস্তা ব্রিজের গোড়া পাশে ২ ব্রিজের গোড়ায় কোন ভূমি ইজারা যোগ্য নহে মর্মে ভূমি মন্ত্রণালয়ের নিদের্শনা রয়েছে। সড়কের পাশে ১০মিটার এলাকায় কোন ধরনের স্থাপনা থাকবে না। এ মর্মে মহামান্য উচ্চ আদালত ১৫৪৬/২০১১ নং রীট মোকাদ্দমায় কার্যকর আদেশ প্রস্তান করেছেন। জনসাধারণের সংরক্ষণে ৩৮৫৫/২০০৩ রীট মোকাদ্দমায় রায় মান্য করে দেশের সকল জেলা প্রশাসককে স্বাক্ষরিত পত্র প্রদান করেছেন।
এ বিষয়ে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের মৃত মো. আব্দুর রবের ছেলে মো. মাহমুদুর রশিদ ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের আশরাফুর রহমান চৌধুরীর ছেলে এমদাদুর রহমান চৌধুরী সিলেট বিভাগীয় কমিশনারের কাছে পৃথক পৃথক আবেদন করেন।
আবেদন বলা হয়, সরকারি মূল্যবান সম্পত্তি ছাতক উপজলার পূর্ব রামপুর মৌজার জে,এল নং ২৪৬, দাগ নং ৩৩ সড়কের খাল সরকারি ১নং খতিয়ানভূক্ত ভূমি ৩৩ নং দাগে সড়কের খাল (নয়নজুলি) জলাধার ও মৌজা নকশায় রাস্তা শ্রেণী যাহা মহা সড়কের ৩৪ নং দাগের লগ্ন নিকটবর্তী ভূমি ১নং সরকারি খতিয়ানের ৩৩,৫,১০, ও ২৮ নিকটবর্তী অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান।
আইনানুগ উচ্ছেদের মাধ্যমে সরকারি সম্পত্তি জলাধার সংরক্ষণ ও পানি নিস্কাশন বিঘ্নিত হওয়ায় বৃহত্তর এলাকায় মারাত্মক অসুবিধা সৃষ্টি হইলে আবেদন করিয়া উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করিতে লিখিত আবেদন করা হয়। বর্ণিত আবেদনের উপরে কোন ব্যবস্থা না নেওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ৮৮৬৫/২০১৯ দায়ের করলে ডিভিশন ব্যাঞ্জ কার্যত: ব্যবস্থা নিতে সদয় আদেশ প্রদান করেন।
বর্ণিত আদেশ কার্যকর করতে উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন স্বাক্ষরিত গত ২৩ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখের স্বাক্ষরিত পত্রে “জরুরি ব্যাবস্থা” নিতে মামলার পক্ষ উপজেলা নির্বাহী অফিসার, ছাতককে পত্র প্রেরণ করেন।
সরকারি সম্পত্তি সংরক্ষণে উদাসীনতা ও আদালত অবমাননা জনিত কারনে সুপ্রিম কোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী বিকাশ পাল স্বাক্ষরিত ডিমান্ড ফর জাষ্টিস জেলা ও উপজেলা পর্যায়ে আদালত অবমাননা হচ্ছে মর্মে বিজ্ঞ আইনজীবি তার ডিমান্ড নোটিশের ৪নং ও ৫নং অনুচ্ছেদ সদয় অবলোকন করিতে মর্জি হয়। তদ্রুপ রুহুর আমিন, এডভোকেট সুপ্রীম কোর্ট জাষ্টিস ডিমান্ড প্রেরণ করেন। বর্নিত ডিমান্ড নোটিশ উপজেলা নির্বাহী অফিসার, ছাতক মহোদয়ের কার্যালয়ে সংরক্ষিত আছে।
সরকারি মূল্যবান সম্পত্তি এবং অ-ইজারাযোগ্য বন্দোবস্ত বহির্ভূত ৩৩ নং দাগ সড়কের খাল (নয়নজুলি) নালার উপর হইতে অবৈধ স্থাপনা অপসারণ না করায় জনস্বাস্থ্য ও সর্বসাধারনের বাণিজ্যিক ও আর্থিক ক্ষতি হইতেছে। ৩৩,৫,১০ ও ২৮ দাগ ১নং খতিয়ান ভূক্ত সরকারি সম্পত্তি হইতে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় সরকার ১৪২৭ বাংলা সনে কোন ইজারামূল্য পাচ্ছে না। দয়া করে মাননীয় আদালত রীট পিটিশন নং ৮৮৬৫/২০১৯ এবং সরকারি সম্পত্তি আইনানুগ উচ্ছেদে মহোদয়ের অধীনস্থ জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি এলাকাবাসী বিক্ষুব্ধ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

1 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

8 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

8 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

4 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

6 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

3 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা

1
4