editor
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইলগাঁও বি এন উচ্চবিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পাইলগাঁও বি এন উচ্চবিদ্যালয়ের হলরুম প্রাঙ্গণে গতকাল বুধবার সকাল ১১ টায় বন্ধু সমাজকল্যাণ সংস্থা ও কামাল মিয়ার অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে এ টাকা বিতরণ করা হয়। এ সময় ৫২ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জনপ্রতি নগদ এক হাজার করে মোট ৫২ হাজার টাকা প্রদান করা হয়।
পাইলগাঁও বি এন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাহিদ গনীর সভাপতিত্বে এবং খালেদ আহমেদ রাজ ও মো. রুনু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মখলুছ মিয়া, পাইলগাঁও বি এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কান্তি তালুকদার, পাইলগাঁও বি এন উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন ও পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আহাদ, পাইলগাঁও বি এন উচ্চবিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য কয়ছর রশিদ, আলীম উদ্দিন, তানভীর আহমদ, সাইফুর রহমান সোহাগ, অলিউর রহমান সাফুর, বাসুদেব চক্রবর্তী, বিদ্যালয়ের ছাত্রী আফরিনা আক্তার, সালমা বেগম, পাফিয়া আক্তার প্রমুখ।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
4 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
7 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
8 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি