editor
প্রকাশিত: 1:07 PM, October 28, 2020
ব্যাপক উৎসাহ ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় জগন্নাথপুর পৌর শহরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুবদল নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক প্রার্থী ও ২নং ওর্য়াডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর তাজিবুর রহমানের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী শামীম রানা শামীনুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ কয়েস।
জেলা যুবদলের সদস্য আতিকুন নুরের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, প্রস্তাবিত উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী আনছার মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঊপজেলা যুবদল নেতা মোহাম্মদ রফিক আহমদ, শাহ মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ রিপন মিয়া, তাজুল জিম্মাদার, রুয়েল আহমদ রাজা, নুরুল হক, হাজী লেবু মিয়া, সামসুজ্জামান শামীম, জয়নুল হক, এম এম জাকারিয়া, কামাল হোসেন ও মহসিন, পৌর যুবদলের প্রস্তাবিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন মিয়া, পৌর যুবদল নেতা হোসাইন নুর আহমদ, আলী হোসেন, আবুল হাসনাত, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিফজুর রহমান তালুকদার জিয়া, বাবর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রুবেল নুর ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা কয়েছ নুর। এছাড়া উপস্থিত ছিলেন সুহেদ আহমদ, ইমরান খান, হাসান, জয়নাল, শাহবাজ মিয়া, তোফাজ্জল, আলীম উদ্দিন ও ইমরাজ আহমদ প্রমূখ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স