editor
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তাঁর মামাশ্বশুর সৈয়দ আকবর আলীর বাড়িতে পারিবারিক সফরে আসেন। তাঁর এই ব্যক্তিগত সফরকে কেন্দ্র করেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সৈয়দ আকবর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বাবুল খান মুন্না-র পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। এছাড়া প্রধান বক্তা হিসেবে জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আহমদ খান টুনু, যুক্তরাজ্য বিএনপির নেতা ও ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মুজাহিদ খান, ইউনিয়ন বিএনপির আহবায়ক আখতার হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহববুল মাজিত চৌধুরী, তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডঃ সৈয়দ মুহাম্মদ হায়দার আলী প্রমুখ।
সংবর্ধনা সভায় বক্তারা সংসদ সদস্যের আগমনকে স্বাগত জানান এবং দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল আহমদ ইসহাকসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
5 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
5 স্টাফ রিপোর্টার: 3 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
1 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 7 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
8 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
4 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে