admin
প্রকাশিত: 8:04 PM, January 16, 2021
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহন শনিবার (১৬ জানুয়ারী) বিকাল ৪টায় শেষ হয়েছে। প্রথমবমবারে মতো এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে সকাল আট থেকে ভোট দেয়া শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভার ভোটার ২৮ হাজার ৬শ’৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২ এবং নারী ভোটার ১৪ হাজার ২শ’ ৫০জন। মোট ভোট কেন্দ্র ১২টি। বিকালের প্রত্যেক ওয়ার্ডের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা) প্রতিককে পরাজিত করে। সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী সাবেক আক্তারুজ্জামান আক্তার (চামচ) প্রতিক নিয়ে জয়লাভ করেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী, মোঃ আক্তার হোসেন, (স্বতন্ত্র চামুচ) ৮৩৭৮ ভোট পেয়ে বিজয়ী। মো. মিজানুর রশিদ ভূঁইয়া, (আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা)-৮০১৮ ভোট। মোট ভোট ২৮,৬৪২, মোট প্রদত্ত ভোট- ১৮১৮৮, মোট বৈধ ভোট -১৮২০৬, মোট বাতিল ভোট -১৮, প্রদত্ত ভোটের শতকরা হার-৬।
১ নং ওয়ার্ড থেকে কাউন্সিল নির্বাচিত হয়েছেন শাহীন মিয়া,২ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জিতু মিয়া উট পাখি পাখি প্রতীকে ৪৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন, ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আলাল মিয়া, ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কামাল হোসেন, ৫ নং ওয়ার্ডে বিপুল ভোটে আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শফিকুল হক, ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কৃষ্ণ চন্দ্র, ৭ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুহেল আহমদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছালিক আহমদ ডালিম প্রতিকে ভোট ৪৫৭ পেয়েছেন , ৮নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ছমির উদ্দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে মো. আক্তার হোসেন, (স্বতন্ত্র চামুচ) ৮৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।##
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’