editor
প্রকাশিত: 3:41 PM, September 7, 2020
জঙ্গলে নয়, মানুষের ঘরে চারটি শাবক প্রসব করেছে একটি চিতা বাঘ। বর্ষাকালে জঙ্গল স্যাঁতস্যাঁতে ও হিমশীতল থাকায় সন্তান জন্ম দিতে চিতা বাঘটি ভারতের মহারাষ্ট্রের নাসিক অঞ্চলের এক গ্রামে একটি ঘটে এই প্রসব করে।
মহারাষ্ট্রের বন বিভাগের কর্মকর্তা তুষার চেভান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মা বাঘ ও তার চার শাবক সুস্থ আছে। ওদের প্রযুক্তির সহায়তায় সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে, যেন ওদের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হতে পারি। চিতা বাঘ সাধারণত দিনের বেলা ঘুমিয়ে কাটায় আর রাতে শিকারে বের হয়। কিন্তু এই বাঘিনী উল্টো স্বভাবের। রাতের বেলা ওর শাবকেরা জেগে থাকে বলে তখন সে ওদের খাওয়ায়, আর দিনের বেলা শিকারের সন্ধানে ঘুরে বেড়ায়। বাঘিনীটি খুবই নম্র স্বভাবের। সে বন বিভাগের কারও কিংবা গ্রামবাসীর কখনো কোনো ক্ষতি করেনি।’
‘মুখে করে একে একে নিজের সব শাবককে জঙ্গলে নিয়ে গেছে সে। যেন ওদের কোনো অসুবিধা না হয়, এ কারণে আমরা সার্বক্ষণিক ওই বাঘিনীর গতিবিধি খেয়াল রাখছি’, -বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এএনআই এই ঘটনার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তা শেয়ার করছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ