editor
প্রকাশিত: 12:51 PM, February 14, 2026
শিপন আহমদ:
সিলেটের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী আসন সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ)। দীর্ঘ সময় ধরে এই জনপদে জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীনের যে শক্ত অবস্থান ছিল, তাতে বড় ধরনের হানা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে হারিয়ে এই ‘দুর্গ’ নিজের দখলে নিলেন তিনি।
গত বৃহস্পতিবার রাতভর ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী ও তার ‘ধানের শীষ’ প্রতীকের জোয়ারে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে অন্য সব প্রার্থীর প্রতিরোধ। আরিফুল হক চৌধুরী (বিএনপি) পেয়েছেন ১,৮৬,৮৪৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জয়নাল আবেদীন (জামায়াতে ইসলামী) পেয়েছেন ৭১,৩৯১ ভোট। ভোটের ব্যবধান ১,১৫,৪৫৫।
সিলেট-৪ আসনটি ঐতিহ্যগতভাবেই জামায়াতে ইসলামীর একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। মো. জয়নাল আবেদীন এই অঞ্চলের সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন কাজ করে নিজের একটি স্থায়ী ভোটব্যাংক তৈরি করেছিলেন। তিনি জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। তবে এবারের নির্বাচনে আরিফুল হক চৌধুরীর অল্প দিনে ব্যক্তিগত ক্যারিশমা, উন্নয়নমুলক ইমেজ এবং বিএনপির কেন্দ্রীয় জোয়ার সেই দুর্গের দেয়ালে ফাটল ধরায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের সীমান্ত এলাকায় বিএনপির সুসংগঠিত অবস্থান এবং তরুণ ভোটারদের মাঝে আরিফুলের জনপ্রিয়তা জয়নাল আবেদীনের দীর্ঘদিনের একাধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। শেষ পর্যন্ত ফলাফলে দেখা যায়, জয়নাল আবেদীনের দুর্গ কেবল আক্রান্তই হয়নি, বরং তা ধানের শীষের প্লাবনে পুরোপুরি প্লাবিত হয়েছে।
বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, এটি কেবল আমার জয় নয়, এটি সিলেট-৪ আসনের অবহেলিত মানুষের জয়। দুর্ভেদ্য দুর্গ বলে কিছু নেই, জনগণের ভালোবাসাই আসল শক্তি। অন্যদিকে, পরাজয় মেনে নিলেও মোঃ জয়নাল আবেদীন তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ভোটারদের রায়কে সম্মান জানিয়েছেন।
সিলেটের এই আসনের ফলাফল দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় বার্তা দিচ্ছে। আরিফুল হক চৌধুরীর এই জয় কেবল একটি আসনের বিজয় নয়, বরং দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত।
সিলেট-৪ আসনের মোট ১৭২টি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে ভোট দিতে পেরে সাধারণ ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হওয়াকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
সিলেটের হেভিওয়েট এই আসনে আরিফুল হক চৌধুরীর জয় বিএনপির জন্য বড় একটি সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সারা দেশে বিএনপির ল্যান্ডস্লাইড বিজয়ের অংশ হিসেবে সিলেট বিভাগেও ১৮টি আসনে জয় পেয়েছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরিফুল হক চৌধুরীর এই জয় এই অঞ্চলের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ