editor
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর। টলিপাড়ার অন্দরে কান পাতলেই তেমনটাই শোনা যাচ্ছে। একের পর এক ঝড় বয়ে চলেছে শ্রাবন্তী জীবনে। তবে সত্যি কি মিথ্যা তা এখনও জানা যায়নি। তবে আলাদা থাকার কথা তারা দু’জনেই স্বীকার করে নিয়েছেন। তার উপর আবার ইনস্টা- পোস্ট থেকে ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ বাড়ছে। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ এখন শ্রাবন্তীর উপরে।
সম্পর্কের তিক্ততা যে বেড়েছে তা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে। ইনস্টাগ্রামে দু’জনেরই কমেন্ট বক্সে রয়েছে নিষেধাজ্ঞা। নেটিজেনদের প্রশ্নের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি গুঞ্জনের মধ্যেই নিজের ইনস্টাগ্রামে রহস্যজনক পোস্ট করলেন রোশন সিং। একটি ছবির মধ্যেই তিনি নিজের অভিব্যক্তিকে তুলে ধরেছেন। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
রোশানের পোস্টটিতে দেখা যাচ্ছে, ছেলেটি সমুদ্রের ধারে হাঁটু মুড়ে বসে একটি রিং নিয়ে মেয়েটিকে প্রোপোজ করছে। যেখানে ছেলেটি মেয়েটিক বলছে, ‘তুমি কি আমার ধ্বংস করবে’, তার উত্তরে মেয়েটি বলেছে, ‘অবশ্যই ‘। এই পোস্টটি দেখার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরা অনেকেই বলছেন, তবে কি নাম না নিয়ে শ্রাবন্তীকে খোঁচা দিলেন রোশান। আবার কেউ বলেছেন, ‘আজ পর্যন্ত তোমার সেরা পোস্ট’। টলিপাড়ার সমস্ত তারকারা মন্তব্য না করলেও অঙ্কুশ কমেন্টে জানিয়েছেন, ‘ফাটিয়ে’। অনেকেই বলেছেন সব ঠিক হয়ে যাবে। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের মধ্যেই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন রোশান।
6 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা
3 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার
5 সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 2 রবিবার (৭
1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আওতাধীন গোয়াইনঘাট উপজেলায় পরিচালিত বাংলাদেশ এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে বিশেষ ফ্লাড
6 আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন
4 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা
5 রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান
3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ