editor
প্রকাশিত: 8:10 AM, September 24, 2020
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার ও সিলেটের কৃতী সন্তান আবু জায়েদ রাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি করা করোনা টেস্টের জন্য নমুনা জমা দিয়েছিলেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় দলের পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহীর করোনা পজিটিভ। তাকে আইসোলেশনে রেখে কোভিড-১৯ গাইডলাইন অনুসারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আবু জায়েদ চৌধুরী রাহীর সঙ্গে নমুনা দেয়া বাকি সকল ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ।
বুধবার বিকালে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বরের করোনা টেস্টে সবার ফল নেগেটিভ এসেছিল। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলন করেন। বাকি ১১ জনকে দূরে রাখা হয়। সেই ১১ জনসহ ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ জনের আরেক দফা করোনা টেস্টের জন্য ২২ সেপ্টেম্বর নমুনা নেওয়া হয়। একদিন পরই (আজ) তাদের রিপোর্ট এসেছে। তাতে শুধু রাহীর শরীর করোনাভাইরাস ধরা পড়েছে।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১