editor
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে নেতাকর্মীদেরও দায়িত্ব পালন করতে হবে। তিনি সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গত শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা আজম এমপি।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের
8 ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করার লক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে
2 সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মির্জাজাঙ্গা শ্রীশ্রী নিম্বার্ক আশ্রমে শ্রীশ্রী সরস্বতী পূজার প্রতিমা শুভাযাত্রা
4 বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় (১৭ জানুয়ারি) বাসদ
3 সিলেট নগরীর আখালিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্ট-এর শুভযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত
3 বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম
4 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীাতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর