editor
প্রকাশিত: 3:17 PM, November 29, 2020
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট জেলা দক্ষিণ শাখা আয়োজিত উপজেলা
পর্যায়ের শিক্ষক ফেডারেশন নেতৃবৃন্দের এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার নগরীর শাহজালাল উপশহরস্থ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট জেলার প্রধান উপদেষ্টা ও মিরাবাজার শাহ জালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হান্নান।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক জনাব মো. আব্দুশ শাকুর। সংগঠনের সিলেট জেলা (দক্ষিণ) সেক্রেটারী গোলাম মোস্তফা ও সহকারী সেক্রেটারী জিল্লুর আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান শিক্ষকদের বর্তমান কোভিড-১৯ এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার কর্তৃক অন-লাইন শিক্ষাদান কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার পূর্ণ দক্ষতা অর্জনে গুরুত্ব আরোপ করেন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর হাদিস “নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি” উল্লেখ করে সাবেক এ অধ্যক্ষ শিক্ষকবৃন্দকে সমাজ পরিগঠন ও মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদের নৈতিকভাবে দক্ষ আদর্শ, অনুকরণীয় ও অনুসরনীয় হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকবৃন্দের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।
সভাপতির বক্তব্যে ড. মো. হাসমত উল্লাহ বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের কোনও বিকল্প নেই । মাধ্যমিক বিদ্যালয় ও একই স্তরের মাদরাসার প্রশাসনিক পদসমূহের জন্য বি. এড. ডিগ্রী অর্জন অত্যাবশ্যক করা হয়েছে। জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ডিগ্রি অর্জনে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছে।
তিনি আরও বলেন, “শিক্ষকগণ সমাজের চালিকা শক্তি”। মানুষ গড়ার দক্ষ কারিগর হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে উত্তম আদর্শের অধিকারী ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এরশাদ হোসেন, রশিদ আহমদ, আখতার ফারুক প্রমুখ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন