editor
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা এবং করোনায় আক্রান্ত সকলের রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এতে দোয়া পরিচালনা করেন ক্বারী কবির আহমদ।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার।
এসময় দোয়া মাহফিলে সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ্য ও আস্থাভাজন একজন ব্যক্তি। তিনি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর নির্দেশে দলের দুঃসময়ে পাশে ছিলেন। শত ঘাত-প্রতিঘাত মোকাবেলা করেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমরা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, জাহাঙ্গীর কবির নানকের সুস্থ্যতায় মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া করছি। বিজ্ঞপ্তি
4 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
7 স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের ১৯ আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান জয়
2 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি প্রার্থী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বেসরকারিভাবে
7 অনলাইন ডেস্ক: 1 সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে
8 পবিত্র শবে বরাত উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 1
6 স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধাদের জন্য ইবনে সিনা হাসপাতাল তাদের দুয়ার ‘উন্মুক্ত’ করে দিয়েছিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষ প্রতীকের একটি বিশেষ জোয়ার পরিলক্ষিত হচ্ছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের অন্তর্গত ২৩নং ওয়ার্ড শাখার সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন নেতৃত্ব প্রদান করা হয়েছে।