editor

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

2

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের পরিবর্তে বৈধ ও নিরাপদ ভাবে ইউরোপ/ বিদেশ যাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল বুধবার লন্ডনে জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে এ সেমিনার আয়োজন করা হয়।

7

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান চৌধুরী’র পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।

সেমিনারে বক্তব্য রাখেন জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপারসন খলিল আহমেদ কবির, জিএসসি কেন্দ্রীয় কমিটির জয়েন্ট ট্রেজারার মুহাম্মদ ইছবাহ উদ্দিন, বিটিএ ট্রেজারার মিছবাহ কামাল, শাহপরান জামে মসজিদের চেয়ারম্যান নুর বক্স, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ, কেন্দ্রীয় কমিটির মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, ইস্ট লন্ডন শাখার ট্রেজারার সালেহ আহমদ, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি আখলাকুর রহমান, এসেক্স শাখার চেয়ারপার্সন মুমিন আলী ও জিএসসি ইস্ট ইস্ট লন্ডন শাখার সহ-সভাপতি ফারুক মিয়া জিল্লু।

2

মাওলানা আব্দুল কুদ্দুস এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সেমিনারে উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউর রহমান অলি, সাংবাদিক খালেদ মাসুদ রনি, মির্জা আবুল কাশেম কামরান, জাহিদ মিয়া, সাইফুল আলম হেলাল, খালেদুল কিবরিয়া, লিটন আহমদ, নূরুল আলম, জগলুল খান, মাওলানা সুহেল আহমদ, মোক্তার আহমদ, আব্দুর রাজ্জাক, শাহান আহমদ, সালেহ আহমদ আলফু, কাজী আকমল তাজ, নুরুদ্দিন, জিএসসি এসেক্স শাখার ট্রেজারার আবুল হোসেন, নাসির আহমদ, ময়নুল হক, নুরুল আলম, মজির উদ্দিন, গোলাম কুদ্দুস কামরুল, ওয়ালিদুর রহমান, রফিক আহমদ প্রমুখ।

সেমিনারে বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ বিদেশে যায় উন্নত জীবনের আশায়। তারা যায় একটি স্বপ্ন নিয়ে-নিজের জন্য নয়, পরিবারের জন্য। কেউ মায়ের চিকিৎসার জন্য, কেউ সন্তানের ভবিষ্যতের জন্য, কেউ দ্রারিদ্য থেকে বের হওয়ার জন্য কিন্তু এই স্বপ্নের পথ অনেকটাই আজ দালাল, প্রতারণা এবং মৃত্যুর ফাঁদে ভরা। আমরা যখন বিমানবন্দরের ছবি দেখি তখন মনে হয় সব ঠিক আছে। কিন্তু আমরা সেই মানুষগুলোর কথা দেখি না, যারা মরুভূমিতে পড়ে আছে, বন্দিশিবিরে আটকে আছে কিংবা সমুদ্রের তলায় হারিয়ে গেছে।

বক্তারা আরো বলেন, মানব পাচার একটি সংখ্যা নয়, এটি একটি গন্ধ, একটি ভাঙা পরিবার, একটি হারানো জীবন, একটি নিঃস্ব ভবিষ্যতের গন্ধ। আমরা যদি এখনই না দাড়াই, তাহলে এই গন্ধ চলতেই থাকবে। তাই আসুন আমরা সবাই একসাথে বলি ‘অবৈধ ও ঝুকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে ইউরোপ যাবো অথবা নিজ দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরী করবো।

6

এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিসহ আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

7

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

7 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

6 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

2 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

7 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

3 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
3